নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু সুন্দরভাবে অনুষ্ঠিত হওয়ার সচিবদের নির্দেশনা। আলোচনার শীর্ষে থাকা বনলতা এক্সপ্রেস বক্স: ব্যবসা ৩ কোটি প্লাস। একলাফে রেকর্ড পরিমাণ বাড়ানো হয়েছে এলপি গ্যাসের দাম। সংঘাতের প্রভাবে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার প্রভাব বাংলাদেশেও। দোকান, বাণিজ্য বিতান ও শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ। স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার মধ্যে পাল্টাপাল্টি বক্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অটোমেটেড রিস্ক ম্যানেজমেন্ট মডিউল চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড। ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্য শেষ হতে হামলা চালিয়েছে ইরান। হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট। হামের উপসর্গে ৪ মৃত্যু হাসপাতালে ভর্তি ৬৮৫।

একসময় ইন্ডাস্ট্রির অন্দরে-বাইরে সমানভাবে আলোচিত হয়েছিল।

বিনোদন ডেস্ক।

বলিউডে সম্পর্কের গল্প যেমন তৈরি হয়, তেমনই ভাঙেও। কিন্তু কিছু ভাঙন শুধুই ব্যক্তিগত থাকে না, তা হয়ে ওঠে সময়ের দলিল। শাহরুখ খান এবং সলমন খানের সম্পর্ক তেমনই এক অধ্যায়, যা একসময় ইন্ডাস্ট্রির অন্দরে-বাইরে সমানভাবে আলোচিত হয়েছিল।একসময় ঘনিষ্ঠ বন্ধুত্বে আবদ্ধ এই দুই তারকার দূরত্ব যখন প্রকাশ্যে আসে, তখন তা শুধু রসালো গুঞ্জনে সীমাবদ্ধ থাকেনি বরং বলিউডের ক্ষমতার সমীকরণ, ইগো, প্রতিযোগিতা এবং সম্পর্কের বাস্তবতা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছিল। এখনও হয়তো দেয়। এই প্রেক্ষাপটে বহু বছর আগে দেওয়া সেলিম খানের একটি সাক্ষাৎকারের মন্তব্য আবারও নতুন করে প্রাসঙ্গিক হয়ে উঠছে।

সম্পর্ক মানেই কি মিল না কি গ্রহণযোগ্যতা? সেলিম খান তাঁর বক্তব্যের শুরুতেই সম্পর্কের এক বাস্তব ছবি তুলে ধরেন।তাঁর মতে, সম্পর্ক মানেই মতের মিল নয় বরং মতভেদ সত্ত্বেও ভালবাসার জায়গা তৈরি করা। নিজের ব্যক্তিগত জীবনের উদাহরণ টেনে তিনি বলেন, তাঁর ছেলে কিংবা স্ত্রীর সঙ্গে অসংখ্য মতপার্থক্য থাকলেও, ভালবাসা সেই পার্থক্যকে ছাপিয়ে যায়। এই বক্তব্যে সম্পর্কের একটি মানবিক ও পরিণত দৃষ্টিভঙ্গি স্পষ্ট হয়, যেখানে ভালবাসা যুক্তির চেয়ে বড়।

তবে যখন আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে শাহরুখ ও সলমন-এর সম্পর্ক, তখন সেলিম খানের বক্তব্যে স্পষ্ট বদল দেখা যায়। দীর্ঘদিনের বন্ধুত্বের প্রসঙ্গ উত্থাপিত হলে তিনি পাল্টা প্রশ্ন তোলেন, “প্রতিদ্বন্দ্বীদের মধ্যে আদৌ কি বন্ধুত্ব সম্ভব?” তাঁর যুক্তি, প্রতিযোগিতার সম্পর্কের মধ্যে সৌজন্য থাকতে পারে। যেমন, শুভেচ্ছা বিনিময়, সামাজিক সৌহার্দ্য—এসবই স্বাভাবিক। কিন্তু সেই সম্পর্ককে কি ‘বন্ধুত্ব’ বা ‘ভালবাসা’ বলা যায়।

আমারদেশ২৪ নিউজ।

 

আরও পড়ুন