নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু সুন্দরভাবে অনুষ্ঠিত হওয়ার সচিবদের নির্দেশনা। আলোচনার শীর্ষে থাকা বনলতা এক্সপ্রেস বক্স: ব্যবসা ৩ কোটি প্লাস। একলাফে রেকর্ড পরিমাণ বাড়ানো হয়েছে এলপি গ্যাসের দাম। সংঘাতের প্রভাবে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার প্রভাব বাংলাদেশেও। দোকান, বাণিজ্য বিতান ও শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ। স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার মধ্যে পাল্টাপাল্টি বক্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অটোমেটেড রিস্ক ম্যানেজমেন্ট মডিউল চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড। ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্য শেষ হতে হামলা চালিয়েছে ইরান। হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট। হামের উপসর্গে ৪ মৃত্যু হাসপাতালে ভর্তি ৬৮৫।

গালিচায় বড় পরীক্ষায় নামছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

মহান স্বাধীনতা দিবসের দিনে ফুটবলের সবুজ গালিচায় বড় পরীক্ষায় নামছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল গতকাল বৃহস্পতিবার ভিয়েতনামের হ্যানয়ে অবস্থিত ঐতিহ্যবাহী ‘হ্যাং ডে’ স্টেডিয়ামে এক প্রীতি ম্যাচে স্বাগতিক ভিয়েতনামের মুখোমুখি হবে লাল-সবুজরা।

জানা যায়, বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে হামজা চৌধুরীদের লড়াই। র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৭২ ধাপ এগিয়ে থাকা ভিয়েতনাম দক্ষিণ-পূর্ব এশিয়ার ফুটবলে অন্যতম শক্তিশালী পরাশক্তি।

বাংলাদেশের হয়ে মাঝমাঠ সামলাবেন ইংল্যান্ডের ক্লাব লিস্টার সিটির হয়ে খেলা হামজা চৌধুরী। অন্যদিকে, ভিয়েতনাম দলেও যুক্ত হয়েছেন ব্রাজিলীয় বংশোদ্ভূত দুই তারকা—দো হোয়াং হেন (হিন্দ্রিও) এবং তুয়ান সন (রাফায়েলসন)। নাগরিকত্ব পাওয়ার পর বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচ দিয়েই তাদের অভিষেক হতে যাচ্ছে।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা বলেন, সুয়ান সন এবং আরেকজন ব্রাজিলীয় বংশোদ্ভূত খেলোয়াড়ের উপস্থিতিতে ভিয়েতনাম দল এখন অনেক শক্তিশালী। তবে আমরা আমাদের সেরা একাদশ নিয়ে সমানতালে লড়াই করার প্রস্তুতি নিয়েছি। আমাদের মূল লক্ষ্য সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে নিজেদের যাছাই করে নেওয়া।

অন্যদিকে, ভিয়েতনামের দক্ষিণ কোরীয় কোচ কিম সাং সিকও বাংলাদেশকে নিয়ে বেশ সতর্ক। বিশেষ করে হামজা চৌধুরীকে নিয়ে আলাদা পরিকল্পনা সাজিয়েছেন তিনি।

কিম বলেন, গত বছরের তুলনায় বাংলাদেশ দলে অনেক পরিবর্তন এসেছে, বিশেষ করে প্রবাসী খেলোয়াড়দের অন্তর্ভুক্তি। আমি জানি হামজা ইংল্যান্ডে খেলে। আমরা তার খেলার ভিডিও বিশ্লেষণ করছি যাতে তাকে মাঠে আটকানো যায়।

বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া জানান, প্রতিপক্ষ শক্তিশালী হলেও বাংলাদেশ দল আগের চেয়ে অনেক বেশি উন্নতি করেছে। ২০০১ সালে বিশ্বকাপ বাছাইপর্বে ভিয়েতনামের মাটিতে ড্র করার সুখস্মৃতি আছে বাংলাদেশের।

আমারদেশ২৪ নিউজ।

 

আরও পড়ুন