নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু সুন্দরভাবে অনুষ্ঠিত হওয়ার সচিবদের নির্দেশনা। আলোচনার শীর্ষে থাকা বনলতা এক্সপ্রেস বক্স: ব্যবসা ৩ কোটি প্লাস। একলাফে রেকর্ড পরিমাণ বাড়ানো হয়েছে এলপি গ্যাসের দাম। সংঘাতের প্রভাবে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার প্রভাব বাংলাদেশেও। দোকান, বাণিজ্য বিতান ও শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ। স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার মধ্যে পাল্টাপাল্টি বক্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অটোমেটেড রিস্ক ম্যানেজমেন্ট মডিউল চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড। ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্য শেষ হতে হামলা চালিয়েছে ইরান। হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট। হামের উপসর্গে ৪ মৃত্যু হাসপাতালে ভর্তি ৬৮৫।

ইতোমধ্যে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে নতুন বিশেষণ পেলেন এই ২ বাংলাদেশি তারকা।

একদিকে মধ্যপ্রাচ্যে সংঘাত, অপরদিকে আফগানিস্তানের সঙ্গে লড়াইয়ে ব্যস্ত পাকিস্তান। নিরাপত্তা নিয়ে সৃষ্ট উদ্বেগের মাঝেই গতকাল (বৃহস্পতিবার) পর্দা উঠছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল)। উদ্বোধনী ম্যাচে খেলতে নামবে মুস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমনের দল লাহোর কালান্দার্স। সেখানে খেলতে গিয়ে ইতোমধ্যে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে নতুন বিশেষণ পেলেন এই দুই বাংলাদেশি তারকা

লাহোরের প্রতি ক্রিকেটারের অনুশীলন জার্সির পেছনে তাদের নাম লেখা হয়নি। তার বদলে ভিন্ন ভিন্ন বিশেষণ জুড়ে দেওয়া হয়েছে। যেখানে ইমনকে ‘লাকি’ বা ভাগ্যবান এবং মুস্তাফিজকে ‘প্রফিটিং’ বা লাভজনক উল্লেখ করেছে ফ্র্যাঞ্চাইজিটি। দলের অভ্যন্তরের বিশেষ থিম ও অনুপ্রেরণা দেওয়ার লক্ষ্যেই এমন নামকরণ করা হয়েছে।

একইভাবে লাহোর কালান্দার্সের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদির নিকনেম দেওয়া হয়েছে ঈগল, অবশ্য এই নামটি তার সঙ্গে ব্যবহারের রীতি পুরোনো। এ ছাড়া কাউকে এক্সপ্লোডার বা বিধ্বংসী, কেউবা আবার ফেইথফুল বা বিশ্বস্ত তকমাও পেয়েছেন দলের পক্ষ থেকে। পিএসএলে আগের থেকেই লাহোরের প্রতিনিধিত্ব করছেন জিম্বাবুইয়ান অধিনায়ক সিকান্দার রাজা। তার জার্সির পেছনে লেখা ‘কালান্দার্স কা সিকান্দার’। এর আগে তিনি নিজেও পরিচয় দিয়েছিলেন এভাবে– ‘আমিই লাহোর কালান্দার্স, লাহোর কালান্দার্স মানেই আমি।’

এর আগে দুই বাংলাদেশি তারকা মুস্তাফিজ-ইমনের দলের সঙ্গে যোগ দেওয়ার পোস্টে লাহোর ফ্র্যাঞ্চাইজি সামাজিক মাধ্যমে লিখেছে– ‘আমাদের বাঙালি ভাইয়েরা লাহোর পা রেখেছেন। ভোররাতে এসে পৌঁছালেন মুস্তাফিজ ও ইমন। ক্লান্ত, তবে কালান্দারদের চেতনাকে আলিঙ্গন করতে প্রস্তুত। স্বাগতম ছেলেরা, লাহোর এখন আমাদের বাড়ি।’

আগামীকাল থেকে শুরু হচ্ছে পিএসএলের একাদশ আসর। বাংলাদেশ সময় রাত ৮টায় লাহোর মুখোমুখি হবে হায়দরাবাদ কিংসমেনের। এবারের পিএসএল শুরুতে হওয়ার কথা পাকিস্তানের ৬টি ভেন্যুতে থাকলেও, জ্বালানি সংকটের কারণে সেটি কেবল লাহোর ও করাচিতে স্থানান্তরিত হয়েছে। এমনকি মাঠে থাকছে না কোনো দর্শক।

মুস্তাফিজ-ইমন ছাড়াও আর ৪ বাংলাদেশি খেলবেন পাকিস্তানি এই ফ্র্যাঞ্চাইজি লিগে। এরমধ্যে সর্বাধিক পেশোয়ার জালমিতে আছেন ৩ জন– শরিফুল ইসলাম, নাহিদ রানা ও তানজিদ হাসান তামিম। এ ছাড়া লেগস্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন নতুন ফ্র্যাঞ্চাইজি রাওয়ালপিন্ডির (পিন্ডিজ) হয়ে নামবেন।

আমারদেশ২৪ নিউজ।

 

আরও পড়ুন