নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু সুন্দরভাবে অনুষ্ঠিত হওয়ার সচিবদের নির্দেশনা। আলোচনার শীর্ষে থাকা বনলতা এক্সপ্রেস বক্স: ব্যবসা ৩ কোটি প্লাস। একলাফে রেকর্ড পরিমাণ বাড়ানো হয়েছে এলপি গ্যাসের দাম। সংঘাতের প্রভাবে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার প্রভাব বাংলাদেশেও। দোকান, বাণিজ্য বিতান ও শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ। স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার মধ্যে পাল্টাপাল্টি বক্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অটোমেটেড রিস্ক ম্যানেজমেন্ট মডিউল চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড। ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্য শেষ হতে হামলা চালিয়েছে ইরান। হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট। হামের উপসর্গে ৪ মৃত্যু হাসপাতালে ভর্তি ৬৮৫।

শিক্ষার্থীকে ধাক্কা দেওয়ার অভিযোগে শিক্ষার্থীরা ৬ টি বাস আটক।

কাজী জাহাঙ্গীর: চট্রগ্রাম।

গতকাল শনিবার রাতে জাবির প্রধান ফটকের কাছে চলন্ত বাস থেকে এক শিক্ষার্থীকে ধাক্কা দেওয়ার অভিযোগে শিক্ষার্থীরা ছয়টি বাস আট করে এবং পুলিশকে চাবি হস্তান্তর করে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা ‘ঠিকানা পরিবহন’-এর ছয়টি বাস আটক করে। শনিবার রাত প্রায় ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশে ঢাকা–আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আল মামুন সরকার ও রাজনীতি বিভাগের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী। তিনি জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশমাইল এলাকা থেকে একটি বাসে ওঠেন। ডেইরি গেটে নামতে চাইলে বাসের হেলপার তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে এবং শিক্ষার্থীদের বাসে না তোলার কথা বলে। একপর্যায়ে আরেকজন হেলপার তাকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, এতে তার হাঁটু ও হাতে আঘাত লাগে।

ঘটনার নিন্দা জানিয়ে আল মামুন সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তিনি বলেন, এ ধরনের আচরণ শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য হুমকি।

পরিবহন সংশ্লিষ্ট এক কর্মী বলেন, একটি বাস থেকে শিক্ষার্থীকে ধাক্কা দেওয়ার অভিযোগের বিষয়টি তারা শুনেছেন। ঘটনার পর শিক্ষার্থীরা কয়েকটি বাস আটক করে। সংশ্লিষ্ট ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা চলছে বলে তিনি জানান।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম বলেন, ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। শিক্ষার্থীরা বিচারের দাবিতে বাসগুলো আটক করে এবং চাবি পুলিশের কাছে হস্তান্তর করেছে।

তিনি আরও বলেন, পরিবহন কর্তৃপক্ষকে আগেও সতর্ক করা হলেও চালক ও হেলপারদের আচরণে পরিবর্তন আসেনি। অভিযুক্তদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

আমারদেশ২৪ নিউজ।

 

আরও পড়ুন