নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু সুন্দরভাবে অনুষ্ঠিত হওয়ার সচিবদের নির্দেশনা। আলোচনার শীর্ষে থাকা বনলতা এক্সপ্রেস বক্স: ব্যবসা ৩ কোটি প্লাস। একলাফে রেকর্ড পরিমাণ বাড়ানো হয়েছে এলপি গ্যাসের দাম। সংঘাতের প্রভাবে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার প্রভাব বাংলাদেশেও। দোকান, বাণিজ্য বিতান ও শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ। স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার মধ্যে পাল্টাপাল্টি বক্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অটোমেটেড রিস্ক ম্যানেজমেন্ট মডিউল চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড। ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্য শেষ হতে হামলা চালিয়েছে ইরান। হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট। হামের উপসর্গে ৪ মৃত্যু হাসপাতালে ভর্তি ৬৮৫।

প্রতিবেশী ভারতের সহায়তায় আপাতত স্বস্তি ফিরছে দেশে।

যুদ্ধের প্রভাবে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হলেও প্রতিবেশী ভারতের সহায়তায় আপাতত স্বস্তি ফিরছে দেশে।পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে ৭ হাজার টন ডিজেল আসা শুরু হওয়ায় সরবরাহ পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হয়েছে, যা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বাস্তব প্রতিফলন হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।

গতকাল শনিবার সন্ধ্যা থেকে এই জ্বালানি দেশে প্রবেশ শুরু হয়েছে এবং পুরো চালান পৌঁছাতে আরও এক থেকে দুই দিন সময় লাগতে পারে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন জানিয়েছে, সমুদ্রপথে জাহাজের সূচি অনিশ্চিত হয়ে পড়ায় পাইপলাইন এখন নির্ভরযোগ্য বিকল্প হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

চলতি মাসে ১৭টি জাহাজে ডিজেল আসার কথা থাকলেও এসেছে মাত্র ৯টি। এই ঘাটতি সামাল দিতেই পাইপলাইনের ওপর নির্ভরতা বাড়ানো হয়েছে। ভারতের নুমালিগড় শোধনাগার থেকে ইতিমধ্যে প্রায় ১৫ হাজার টন ডিজেল এসেছে, যা সরাসরি দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে পৌঁছাচ্ছে।

কর্মকর্তারা বলছেন, বৈশ্বিক অস্থিরতায় জাহাজ সংকট ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় বিকল্প ব্যবস্থা জরুরি হয়ে উঠেছে। বিশ্লেষকেরা মনে করছেন, দীর্ঘমেয়াদে সংরক্ষণ সক্ষমতা বাড়ানো না গেলে এই সুবিধা পুরোপুরি কাজে লাগানো সম্ভব হবে না। সামনে সেচ মৌসুম থাকায় সরবরাহ স্থিতিশীল রাখা এখন বড় চ্যালেঞ্জ।

আমারদেশ২৪ নিউজ।

 

আরও পড়ুন