নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
হাদি হত্যা মামলার ২ আসামিকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারত সম্মত। সপ্তাহে ৩ দিন সরাসরি পাঠদান: আর ৩ অনলাইনে ক্লাস করবে। শহীদ আবু সাঈদ হত্যার দায়ে দুই পুলিশ সদস্যের মৃত্যুদন্ড। প্রধান মন্ত্রী তারেক রহমান ২৫ এপ্রিল যশোর যেতে পারেন। তেলের দাম বাড়ানো হবে কি না, সে বিষয়ে মন্ত্রিসভা বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম আরও এক দফা বাড়ানোর সিদ্ধান্ত। গত ২৪ ঘণ্টায় দেশে হাম সন্দেহে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৩৬ জন। বিসিবি, বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন করে ১১ সদস্যের একটি এডহক কমিটি গঠন। বিকেলে ৪ দশমিক ৯ মাত্রার এ ভূমিকম্প অনুভূত হয়। ছাএলীগের নেএী তামান্না জেসমিন রিভাকে একটি মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট।

রাষ্ট্র সংস্কারে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বিএনপি সরকার তা বাস্তবায়ন করবে।

কাজী জাহাঙ্গীর : চট্রগ্রাম।

জুলাই জাতীয় সনদে ‘নোট অব ডিসেন্ট’ আমলে নিয়ে রাষ্ট্র সংস্কারে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বিএনপি সরকার তা বাস্তবায়ন করব। একইসঙ্গে অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে যাচাই-বাছাই করে বেশ কয়েকটি সংযোজন ও বিয়োজন করবে।

সরকার গঠনের পর বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এ আলোচনা হয়। শনিবার (৪ এপ্রিল) রাতে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।প্রায় আড়াই ঘণ্টার এ বৈঠকে সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান সাংবাদিকদের বলেন, বৈঠকে মূলত সরকারের ৪৭ দিনের কাজের মূল্যায়ন ও পর্যালোচনা করা হয়েছে। এ ছাড়া দেশের বিদ্যমান সংকট, বিশেষ করে জ্বালানি তেলের সংকট মোকাবিলায় উত্তরণের পথ খোঁজা হয়েছে।

জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে এক প্রশ্নের জবাবে মঈন খান বলেন, জুলাই সনদে যেসব কমিটমেন্ট করেছে, বিএনপি তার সবই বাস্তবায়ন করবে।তবে যেগুলোতে আমাদের নোট অব ডিসেন্ট দেওয়া ছিল, সেগুলো বাস্তবায়নের বাধ্যবাধকতা নেই।

অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ ও গুম কমিশন প্রসঙ্গে তিনি বলেন, বলা হচ্ছে গুম কমিশন বাতিল করা হবে—আদতে বিষয়টি সেরকম নয়। আলোচনা-পর্যালোচনা শেষে এতে কিছু সংশোধনী আনা হবে। অন্তর্বর্তী সরকার যে ১৩৩টি অধ্যাদেশ দিয়েছিল, তার বেশিরভাগই অটো (স্বয়ংক্রিয়ভাবে) পাস হয়ে যাবে।

তবে বাকি কয়েকটি অধ্যাদেশ অধিকতর যাচাই-বাছাই করা হবে।বিএনপির এই নেতা জানান, জামায়াতে ইসলামী কিংবা এনসিপিকে নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি। গণতন্ত্রে বিরোধিতা না থাকলে সৌন্দর্য ফুটে ওঠে না, তারা তাদের কাজ করছে।

এদিকে, আলোচ্যসূচির বাইরে গিয়ে বিএনপি মহাসচিব দলের কাউন্সিলের বিষয়টি বৈঠকে উত্থাপন করেন। এ বিষয়ে ড. মঈন খান বলেন, এজেন্ডার বাইরে যে কেউ যেকোনো আলোচনা তুলতে পারেন।মহাসচিব কাউন্সিলের যৌক্তিকতা তুলে ধরেছেন। তবে আমার মনে হচ্ছে না, বর্তমান পরিস্থিতিতে সহসাই দলের কাউন্সিল করা সম্ভব হবে।

আমারদেশ২৪ নিউজ।

 

আরও পড়ুন