নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম :বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যে সংসদে তীব্র সমালোচনা করেছেন : রুমিন ফারহানা। সাবেক উপদেষ্টা আসিফ নজরুল ও তার পিএস মাসুমের বিরুদ্ধে অনুসন্ধান চেয়ে দুদকে আবেদন। ইবনে সিনা হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। যুদ্ধের প্রেক্ষাপটে এখন পর্যন্ত ৭ জন বাংলাদেশির প্রাণহানির তথ্য জানিয়েছে সরকার। নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু। হাদি হত্যা মামলার ২ আসামিকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারত সম্মত। সপ্তাহে ৩ দিন সরাসরি পাঠদান: আর ৩ অনলাইনে ক্লাস করবে। শহীদ আবু সাঈদ হত্যার দায়ে দুই পুলিশ সদস্যের মৃত্যুদন্ড। প্রধান মন্ত্রী তারেক রহমান ২৫ এপ্রিল যশোর যেতে পারেন।

ছাএলীগের নেএী তামান্না জেসমিন রিভাকে একটি মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট।

নিউজ ডেস্ক।

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সাবেক সভাপতি তামান্না জেসমিন রিভাকে একটি মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট।গতকাল সোমবার বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন প্রদান করে রুল জারি করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তফাদার। গত ২০২৪ সালের ১৬ ডিসেম্বর রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে রাজধানীর একটি এলাকা থেকে তামান্না জেসমিন রিভাকে আটক করেছিল গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।

আইনজীবীরা জানান, রিভার জামিন আবেদনের শুনানি শেষে আদালত তাকে জামিন দেওয়ার সিদ্ধান্ত নেন। তবে তার বিরুদ্ধে অন্য কোনো মামলা আছে কি না বা মুক্তির বিষয়ে আইনি প্রক্রিয়া কী হবে, তা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, বিগত সরকারের পতনের পর ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেত্রী ও কর্মীদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়। সেই ধারাবাহিকতায় রিভাকে আটক করা হয়েছিল। জামিনের এই আদেশের ফলে তার কারামুক্তিতে আইনি বাধা কাটল বলে ধারণা করা হচ্ছে।

আমারদেশ২৪ নিউজ।

 

আরও পড়ুন