নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছিল। কাল শনিবার চাঁদপুর যাচ্ছেন: প্রধান মন্ত্রী। দেশের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে ব্রয়লার মুরগি ২০০ টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ: তাসনিম জারা। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে ৩ জনের মৃত্যুর। হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর। যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের ৩ দেশ ড্রোন হামলা হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রোগী পরিবার।

২৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলায়, খালাস পেয়েও অন্যমামলায় ফের গ্রেপ্তার।

নিজস্ব প্রতিবেদক।

২৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলায়শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগর সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হককে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

আজ রোববার ঢাকার ১৪তম অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদা আক্তার এ রায় ঘোষণা করেন।তবে তার বিরুদ্ধে একাধিক মামলা থাকায় এ মামলায় খালাস পেলেও তাৎক্ষণিকভাবে মুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী মো. লিটন মিয়া।

রায়ের সময় আসামিকে আদালতে হাজির করা হয় এবং তার উপস্থিতিতেই আদালত খালাসের আদেশ দেন। পরে তাকে আবার কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।এর আগে গত ১ এপ্রিল অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার শুরু হয়। ওই দিন বাদী খলিলুর রহমান আদালতকে জানান, অভিযুক্তের খালাসে তার কোনো আপত্তি নেই।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৪ সালের জাতীয় নির্বাচনের আগে ধানমন্ডির একটি কার্যালয়ে ডেকে নিয়ে খলিলুর রহমানের কাছে ২৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় এবং তা না দিলে গুমের হুমকি দেওয়া হয়। পরবর্তীতে তার ব্যবসায়ও চাপ সৃষ্টি করা হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়।

আমারদেশ২৪ নিউজ।

আরও পড়ুন