নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
ড. একেএম শামছুল ইসলাম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সারাহ কুক। বিল পাসের অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দলীয় জোট। আবু সাঈদকে প্রকাশ্যে গুলি করে হত্যা মামলার রায় ঘোষণা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। প্রেমিকার প্রাণ বাঁচাতে প্রেমিক এমন এক কসম কাটে। অবহেলিত অনেক সত্যকে সামনে এনেছে। লীনা গাঙ্গুলি। সাঈদ হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণা করা হবে আজ। বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঈদে মুক্তি পাওয়া তার অভিনীত ‘দম’ সিনেমা দিয়ে বেশ আলোচনায় পুজা চেরি। বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম :বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যে সংসদে তীব্র সমালোচনা করেছেন : রুমিন ফারহানা।

অবহেলিত অনেক সত্যকে সামনে এনেছে। লীনা গাঙ্গুলি।

বিনোদন ডেস্ক।

কলকাতার জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক প্রয়াণ টলিউড ইন্ডাস্ট্রির অন্দরমহলের অপ্রিয় ও অবহেলিত অনেক সত্যকে সামনে এনেছে। লীনা গাঙ্গুলিও শৈবাল ব্যানার্জির প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের ধারাবাহিক ‘ভোলেবাবা পার করেগা’-এর শুটিং চলাকালীন দিঘার তালসারির সমুদ্রের জলে ডুবে রাহুলের করুণ মৃত্যু হয়।

তার এই ঘটনা ব্যক্তিগত শোকের গণ্ডি পেরিয়ে স্টুডিও পাড়ার নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান ম্যাজিক মোমেন্টসকে নিষিদ্ধ করেছে ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্স আর্টিস্ট ফোরাম ও টেকনিশিয়ানরা।

রাহুলের মতো প্রতিভাবান একজন শিল্পীর এভাবে চলে যাওয়াকে তার সহকর্মী ও অনুরাগীরা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। এ ঘটনাকে কেন্দ্র করে ইন্ডাস্ট্রির অনেক ‘অদেখা’ ও অবহেলিত বিষয়গুলো জনসমক্ষে উঠে এসেছে, শোবিজ অঙ্গনের তারকা ও ভক্তরা সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় তুলেছেন। এ পরিস্থিতিতে পূর্ব অভিজ্ঞতার কথা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করলেন কনীনিকা ব্যানার্জি।

সোশ্যাল মিডিয়ায় দেওয়া পোস্টে অভিনেত্রী কনীনিকা বলেন, “আট বছর আগে কিয়া তখন পেটে। তিন মাসের পেমেন্ট এরা আমাকে দেয়নি, স্পেশাল কমিটি বসিয়ে বলা হয়েছিল আমাকে এক টাকাও দেবে না। তিন মাস খাটার পরও ওরা আমার টাকা দেয়নি। আমাকে মামলা করতে বলা হয়েছিল, করতে পারিনি। কারণ আমি তখন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। শারীরিক জটিলতা বাড়ছিল, অভাব কাকে বলে বাচ্চা পেটে আমি দেখেছি। সব ভুলে গেছিলাম। কিন্তু এটা বাড়াবাড়ি হয়ে গেল। মেনে নিতে পারছি না।”

কনীনিকা ব্যানার্জি

কনীনিকা ব্যানার্জি কার কাছে পারিশ্রমিক পান, তা তার বক্তব্যে উল্লেখ করেননি। মূলত, এরপরই প্রশ্ন উঠেছে, তবে কি ম্যাজিক মোমেন্টসের কাছে টাকা পান এই অভিনেত্রী? পাশাপাশি নেটিজেনরা দুইয়ে দুইয়ে চার মিলিয়ে বলছেন—মুখে নাম না নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান ও লীনাকে বিঁধেছেন কণীনিকা।

আমারদেশ২৪ নিউজ।

 

আরও পড়ুন