নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছিল। কাল শনিবার চাঁদপুর যাচ্ছেন: প্রধান মন্ত্রী। দেশের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে ব্রয়লার মুরগি ২০০ টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ: তাসনিম জারা। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে ৩ জনের মৃত্যুর। হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর। যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের ৩ দেশ ড্রোন হামলা হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রোগী পরিবার।

জেমিনিতে নতুন ‘হেল্প ইজ অ্যাভেইলেবল’ মডিউল যুক্ত করেছে টেক জায়ান্ট গুগল।

কাজী জাহাঙ্গীর: চট্রগ্রাম।

মানসিক স্বাস্থ্য সুরক্ষা জোরদার করতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট জেমিনিতে নতুন ‘হেল্প ইজ অ্যাভেইলেবল’ মডিউল যুক্ত করেছে টেক জায়ান্ট গুগ।প্রতিষ্ঠানটি জানিয়েছে, কোনো ব্যবহারকারীর সঙ্গে কথোপকথনে মানসিক চাপ বা সংকটের ইঙ্গিত পাওয়া গেলে জেমিনি স্বয়ংক্রিয়ভাবে এই মডিউলটি দেখাবে। ক্লিনিক্যাল বিশেষজ্ঞদের সহায়তায় এটি তৈরি করা হয়েছে, যাতে ব্যবহারকারীরা দ্রুত প্রয়োজনীয় সহায়তা পেতে পারেন।

নতুন ফিচারে থাকা ‘গেট সাপোর্ট নাউ’ বাটনের মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি সংকটকালীন সহায়তা সেবার সঙ্গে যুক্ত হতে পারবেন। তারা চাইলে ফোন, বার্তা, অনলাইন চ্যাট বা সংশ্লিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে সহায়তা নিতে পারবেন। এছাড়া বিশ্বজুড়ে সংকটকালীন সহায়তা সেবাগুলোর উন্নয়নে ৩০ মিলিয়ন ডলার তহবিল দেওয়ার কথাও জানিয়েছে গুগল।

প্রতিষ্ঠানটির ক্লিনিক্যাল, প্রকৌশল ও নিরাপত্তা টিম ব্যবহারকারীর সুরক্ষা এবং মানবিক সংযোগকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে। পাশাপাশি বিভ্রান্তিকর বা ভুল ধারণাকে সমর্থন না করার বিষয়েও জোর দেওয়া হয়েছে।

তরুণ ব্যবহারকারীদের সুরক্ষায় জেমিনিতে নতুন কিছু নিয়ন্ত্রণ ব্যবস্থা যুক্ত করা হয়েছে। এতে চ্যাটবট যেন মানুষের মতো ঘনিষ্ঠতা প্রকাশ না করে এবং কোনো ধরনের বুলিং বা নেতিবাচক আচরণে জড়ায় না, তা নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে।

সম্প্রতি একটি মামলায় অভিযোগ ওঠে, গুগলের একটি চ্যাটবটের সঙ্গে কথোপকথনের প্রভাবেই এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। তবে নতুন এই আপডেটে বিষয়টি নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি গুগল।

আমারদেশ২৪ নিউজ। 

 

আরও পড়ুন