নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সশরীরে হাজির হয়ে ক্ষমা চেয়েছেন জনপ্রিয় র‍্যাপার বাদশা।

বিনোদন ডেস্ক।

নিজের গাওয়া ‘টাটেরি’ গানে অশ্লীল শব্দ ও আপত্তিকর দৃশ্য ব্যবহারের অভিযোগে জাতীয় মহিলা কমিশনের (এনসিডব্লিউ)-এর কাছে সশরীরে হাজির হয়ে ক্ষমা চেয়েছেন জনপ্রিয় র‍্যাপার বাদশা।এর আগে মঙ্গলবার  শুনানিতে তিনি একটি লিখিত ক্ষমাপ্রার্থনা জমা দেন।

শুনানির সময় তিনি প্যানেলকে আশ্বস্ত করেন, নিজের ভুলের প্রায়শ্চিত্ত করতে চান। এজন্য আগামী ৪ মাসের মধ্যে নারী ক্ষমতায়ন নিয়ে একটি বিশেষ গান তৈরির প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

এ ছাড়াও তিনি ৫০ জন কন্যাশিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়া এবং নারীদের কল্যাণে কাজ করা বিভিন্ন সংস্থার জন্য তহবিল সংগ্রহের অঙ্গীকার করেন।

গত মার্চে মুক্তি পাওয়া ‘টাটেরি’ গানটির কথা ও ভিডিও নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। অভিযোগ ওঠে, এতে নারীদের আপত্তিকরভাবে উপস্থাপন করা হয়েছে। বিষয়টি জাতীয় মহিলা কমিশন (NCW)-এর নজরে এলে তারা তার বিরুদ্ধে পদক্ষেপ নেয়।

গানেরই মধ্যে গানটি ইন্টারনেট থেকে সরিয়ে ফেলা হয়েছে এবং হরিয়ানা-তে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

এই ঘটনা ভারতের নারী অশালীন উপস্থাপনা নিষেধ আইন ও তথ্য প্রযুক্তি আইনের বিষয়টি আবারও সামনে নিয়ে এসেছে, যেখানে বিনোদনের নামে নারীদের অসম্মানজনকভাবে উপস্থাপন করা শাস্তিযোগ্য অপরাধ।

আমারদেশ২৪ নিউজ।

আরও পড়ুন