নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বিশ্বমঞ্চে সঞ্চালনা করবেন রাশমিকা মান্দানা। আদর আজাদ ও পূজা চেরি অভিনীত ‘লিপস্টিক।’ জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির জন্য দোয়া চাইলেন। বিনা অপরাধে সাংবাদিকরা জেলে থাকুক আমরা চাই না: তথ্যমন্ত্রী। নিরাপত্তা পেলে দেশে ফিরবো সাকিব আল হাসান। ১৫ বছরের বয়সসীমা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। কালবৈশাখীর আশঙ্কায় দেশের ১৩টি অঞ্চলে ঝড়–বৃষ্টি ও দমকা হাওয়ার সতর্কতা জারি। বিপদে পড়া দেখে অনেকে হাসাহাসি করে, মিম বানায়, কমেন্টে ‘কর্মফল। ফেসবুক ও ইনস্টাগ্রামে বড় পরিবর্তন হতে যাচ্ছে। দক্ষিণ সুরমায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই সঙ্গে ৮ জন নির্মাণ শ্রমিক নিহত।

দিল্লির একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের অন্তত ৯ জন নিহত।

আন্তর্জাতিক ডেস্ক।

দিল্লির একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৯ জন নিহতও ২ জন আহত হয়েছেন। আজ রোববার ভোর ৪টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিবেক বিহার এলাকায় চারতলা আবাসিক ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগার ঘটনাটি ঘটে ৪টার দিকে। এরপর আগুন নেভানো এবং উদ্ধার কাজ চালাতে মোট ১৪টি দমকলের গাড়ি ঘটনাস্থলে উপস্থিত হয়। ততক্ষণে আগুন তৃতীয় ও চতুর্থ তলাতেও ছড়িয়ে পড়ে। দুই ঘণ্টা চেষ্টার পর সকাল ৬টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

দমকল কর্মকর্তারা জানান, ভবনটি থেকে এক ডজনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য গুরু তেগ বাহাদুর হাসপাতালে নেওয়া হয়েছে।

শাহদারা জেলার ডিসিপি রাজেন্দ্র প্রসাদ মীনা বলেন, ‘ভোর প্রায় ৪টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। সঙ্গে সঙ্গে দমকল ও স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। প্রায় দুই ঘণ্টা লেগেছে আগুন নিয়ন্ত্রণে আনতে, এরপর তল্লাশি অভিযানপুলিশ জানায়, সব মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং সেগুলো দিল্লি পুলিশের ক্রাইম টিমের কাছে হস্তান্তর করা হয়েছে।

আগুন লাগার সঠিক কারণ জানা না গেলেও এক বাসিন্দা দাবি করেছেন, এসির বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ভারতীয় গণমাধ্যমকে তিনি বলেন, ‘এসি বিস্ফোরণের পরই আগুন লাগে… প্রায় ১২-১৫ জনকে উদ্ধার করা হয়েছে। তবে এখনও ৪-৫ জন নিখোঁজ রয়েছেন।’

আরেক বাসিন্দা বলেন, ভবনে এখনও দুটি পরিবার আটকে থাকতে পারে। তিনি বলেন, ‘দমকল কর্মীরা বারান্দা দিয়ে প্রায় ২০ জনকে উদ্ধার করেছেন। তবে পেছনের দিকের ফ্ল্যাটের কিছু লোক নিজেরাই বের হয়ে আসতে পেরেছেন। আমার ধারণা, এখনও ১–২টি পরিবার ভবনের ভেতরে আটকে আ

amardesh24.com

 

আরও পড়ুন