নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বিশ্বমঞ্চে সঞ্চালনা করবেন রাশমিকা মান্দানা। আদর আজাদ ও পূজা চেরি অভিনীত ‘লিপস্টিক।’ জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির জন্য দোয়া চাইলেন। বিনা অপরাধে সাংবাদিকরা জেলে থাকুক আমরা চাই না: তথ্যমন্ত্রী। নিরাপত্তা পেলে দেশে ফিরবো সাকিব আল হাসান। ১৫ বছরের বয়সসীমা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। কালবৈশাখীর আশঙ্কায় দেশের ১৩টি অঞ্চলে ঝড়–বৃষ্টি ও দমকা হাওয়ার সতর্কতা জারি। বিপদে পড়া দেখে অনেকে হাসাহাসি করে, মিম বানায়, কমেন্টে ‘কর্মফল। ফেসবুক ও ইনস্টাগ্রামে বড় পরিবর্তন হতে যাচ্ছে। দক্ষিণ সুরমায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই সঙ্গে ৮ জন নির্মাণ শ্রমিক নিহত।

১৫ বছরের বয়সসীমা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

 

সৌদি আরব হজ পালনের ক্ষেত্রে সম্প্রতি আরোপ করা ১৫ বছরের বয়সসীমা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়এই বিধিনিষেধ প্রত্যাহার করে আগের নীতি পুনর্বহাল করেছে, যার ফলে এখন থেকে ১২ বছর বা তার বেশি বয়সি শিশু ও কিশোররা পবিত্র হজ পালনের সুযোগ পাবে।

আজ ৩ মে থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের একদিন আগেই এই বিতর্কিত সিদ্ধান্ত থেকে সরে এল সৌদি সরকার।

পাকিস্তানের বিমানবন্দর কর্তৃপক্ষ (পিএএ) এবং হজ অধিদফতর এই নীতি পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছে। জানানো হয়েছে, ১৫ বছরের কম বয়সি হওয়ার কারণে ইতোপূর্বে যেসকল হজ ভিসা বাতিল বা প্রত্যাখ্যাত হয়েছিল, নতুন সিদ্ধান্তের প্রেক্ষাপটে সেগুলো পুনরায় যাচাই-বাছাই ও প্রক্রিয়াকরণ করা হবে।

ইতোপূর্বে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছিল, ২০২৬ সালের হজের জন্য ১৫ বছরের কম বয়সিদের প্রবেশাধিকার থাকবে না এবং যাদের ভিসা ইস্যু করা হয়েছিল তা বাতিলের নির্দেশ দেওয়া হয়েছিল। এমনকি ক্ষতিগ্রস্তদের জমাকৃত অর্থ ফেরত দেওয়ার ঘোষণাও দিয়েছিল দেশটির ধর্ম মন্ত্রণালয়।

চলতি বছর পাকিস্তান থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় প্রায় ১ লক্ষ ১৯ হাজার হজযাত্রীর সৌদি আরব যাওয়ার কথা রয়েছে। গত ১৮ এপ্রিল থেকে পাকিস্তান থেকে হজের ফ্লাইট অপারেশন শুরু হয়েছে এবং প্রথম দফায় ১৬০ জন হজযাত্রী করাচি থেকে মক্কায় পৌঁছেছেন।

নতুন এই নীতি পরিবর্তনের ফলে যেসকল পরিবার তাদের সন্তানদের নিয়ে হজে যাওয়ার পরিকল্পনা করেছিলেন, তাদের অনিশ্চয়তা দূর হলো। এর ফলে ১২ থেকে ১৫ বছর বয়সি কিশোররা এখন কোনো বাধা ছাড়াই তাদের পরিবারের সঙ্গে হজে অংশ নিতে পারবেন।

amardesh24.com

 

আরও পড়ুন