নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পেকুয়া উপজেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের মাঝে জরুরি ত্রাণ সহায়তা। ক্যাডার কর্মকর্তাদের ২৫ ও ২৪ ব্যাচের এবং অতীতে বঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হয়েছে। প্রিয় ক্যাম্পাসে ফিরে শনিবার পূর্তি অনুষ্ঠানে যোগ দেন : তারেক রহমান ডা. জুবাইদা রহমান। সেই আন্দোলনের মূল অঙ্গীকার থেকে সরে গেছে: নাহিদ। পাহাড়ি ঢলে চট্টগ্রামে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে জেলার দক্ষিণাঞ্চলে। ফরিদপুরে যাত্রীবাহী বাসচাপা ৫ জন নিহত। সন্ধ্যায়ও ৪ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল। ইউরোপের চ্যাম্পিয়ন স্পেন এবং আরেক ইউরোপীয় পরাশক্তি বেলজিয়াম। আবারও ঢাকা মাতাতে আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন ‘ন্যাশনাল ক্রাশ’ খ্যাত অভিনেত্রী রাশমিকা মান্দানা।

বেলজিয়ামকে ২-১ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন।

বিশ্বকাপের নকআউট পর্বে আবারও নায়ক হয়ে উঠলেন মিকেল মেরিনো। বদলি হিসেবে মাঠে নেমে ম্যাচের শেষ দিকে করা তার একমাত্র গোলেই বেলজিয়ামকে ২-১ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন।ফলে শেষ মুহূর্তের হতাশা নিয়েই বিশ্বকাপ মিশন শেষ করতে হলো বেলজিয়ানদের।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালটি দীর্ঘ সময় ১-১ সমতায় আটকে ছিল। অতিরিক্ত সময়ের অপেক্ষায় থাকা ম্যাচের ৮৮তম মিনিটে স্পেনের জয়সূচক গোলটি করেন মেরিনো। মাত্র দুই মিনিট আগে দানি ওলমোর পরিবর্তে মাঠে নামা এই মিডফিল্ডার সুযোগ পেয়েই দলের ভাগ্য গড়ে দেন।

জয়সূচক গোলের পেছনে বড় ভূমিকা ছিল বেলজিয়ামের বদলি গোলরক্ষক সেনে লামেন্সের ভুলের। পাউ কুবারসির নিচু শট তিনি ঠেকাতে পারলেও বল নিয়ন্ত্রণে রাখতে পারেননি। ফিরতি বলে দ্রুত ঝাঁপিয়ে পড়ে জালে পাঠিয়ে দেন মেরিনো।এই জয়ে আগামী মঙ্গলবার ডালাসে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে স্পেন।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে দুই দল। প্রথমার্ধে স্পেন বলের দখল ধরে রেখে একাধিক সুযোগ তৈরি করে। ৩০তম মিনিটে ফাবিয়ান রুইজের নিখুঁত ফিনিশিংয়ে এগিয়ে যায় স্প্যানিশরা। কোচ লুইস দে লা ফুয়েন্তের একাদশে সুযোগ পেয়ে দারুণভাবে আস্থার প্রতিদান দেন এই মিডফিল্ডার।

তবে পিছিয়ে থেকেও দ্রুত ম্যাচে ফেরে বেলজিয়াম। ৪১তম মিনিটে চার্লস ডি কেটেলারার দুর্দান্ত হেডে সমতায় ফেরে তারা। এই গোলের মধ্য দিয়েই এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো স্পেনের জালে বল জড়াতে সক্ষম হয় কোনো প্রতিপক্ষ।

দ্বিতীয়ার্ধে দুই দলই বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলের দেখা পাচ্ছিল না। ম্যাচের মোড় ঘুরে যায় ৭২তম মিনিটে, যখন চোটের কারণে মাঠ ছাড়তে বাধ্য হন বেলজিয়ামের অভিজ্ঞ গোলরক্ষক থিবো কোর্তোয়া। ঊরুতে চোট পেয়ে চিকিৎসা নেওয়ার পরও খেলা চালিয়ে যেতে না পেরে চোখের জল নিয়েই মাঠ ত্যাগ করেন তিনি।

কোর্তোয়ার পরিবর্তে নামা লামেন্স শুরুতে কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে দলকে লড়াইয়ে রাখলেও শেষ মুহূর্তের ভুলে তার দলকে চরম মূল্য দিতে হয়।বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে বদলি খেলোয়াড় হিসেবে আগেও নিজের কার্যকারিতা দেখিয়েছেন মেরিনো। ইউরো, নেশন্স লিগ ও পর্তুগালের বিপক্ষের ম্যাচের পর এবারও শেষ মুহূর্তে গোল করে স্পেনকে সেমিফাইনালে তুললেন তিনি।

অন্যদিকে, রোমেলু লুকাকুকে ঘিরে বেলজিয়ামের যে প্রত্যাশা ছিল, তা পূরণ হয়নি। বেঞ্চ থেকে নেমেও ম্যাচে বড় কোনো প্রভাব ফেলতে পারেননি এই ফরোয়ার্ড।শেষ পর্যন্ত নাটকীয় লড়াইয়ে হাসি স্পেনের, আর হৃদয়ভাঙা বিদায় বেলজিয়ামের। বিশ্বকাপের শিরোপার স্বপ্ন এখন আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল লা রোজারা।

amardesh24com

 

আরও পড়ুন