নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পেকুয়া উপজেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের মাঝে জরুরি ত্রাণ সহায়তা। ক্যাডার কর্মকর্তাদের ২৫ ও ২৪ ব্যাচের এবং অতীতে বঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হয়েছে। প্রিয় ক্যাম্পাসে ফিরে শনিবার পূর্তি অনুষ্ঠানে যোগ দেন : তারেক রহমান ডা. জুবাইদা রহমান। সেই আন্দোলনের মূল অঙ্গীকার থেকে সরে গেছে: নাহিদ। পাহাড়ি ঢলে চট্টগ্রামে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে জেলার দক্ষিণাঞ্চলে। ফরিদপুরে যাত্রীবাহী বাসচাপা ৫ জন নিহত। সন্ধ্যায়ও ৪ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল। ইউরোপের চ্যাম্পিয়ন স্পেন এবং আরেক ইউরোপীয় পরাশক্তি বেলজিয়াম। আবারও ঢাকা মাতাতে আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন ‘ন্যাশনাল ক্রাশ’ খ্যাত অভিনেত্রী রাশমিকা মান্দানা।

পেকুয়া উপজেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের মাঝে জরুরি ত্রাণ সহায়তা।

পেকুয়া উপজেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের মাঝে জরুরি ত্রাণ সহায়ত পৌঁছে দিতে সরেজমিনে পরিদর্শন করেছেন কক্সবাজার জেলা প্রশাসক আব্দুল মান্নান।

আজ শনিবার দুপুর ১২টার দিকে তিনি বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে দুর্গত মানুষের খোঁজখবর নেন এবং জরুরি ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের দুর্ভোগ কমাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।

বন্যা পরিস্থিতি, ক্ষয়ক্ষতি এবং দুর্গত মানুষের সার্বিক অবস্থা সম্পর্কে জেলা প্রশাসককে অবহিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদের প্রেস সচিব ও পেকুয়া প্রেসক্লাবের সভাপতি সাফওয়ানুল করিম।

এ সময় উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম এবং পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী হাসানসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

amardesh24.com

 

আরও পড়ুন