নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
এখনো মুছে যায়নি উত্তরা মাইলস্টোন ট্র্যাজেডির সেই ভয়াবহ: পূর্ণ হলো এক বছরে। ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। অধিনায়ক লিওনেল মেসি গোল করতে ব্যর্থ হওয়ায় এমবাপ্পের হাতেই উঠে গোল্ডেন বুট ট্রফি। যুক্তরাষ্ট্রের সুদের হার নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। চিএনায়িকা পূর্ণিমা আসছেন খলনায়িকা রুপে। ফ্যামিলি কার্ডের সুবিধা কার্যকর, স্বচ্ছ ও নির্ভুলভাবে পৌঁছে দিতে কাজ করছেন : তারেক রহমান। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বাদ পায় স্পেন। প্রধান সহযোগী ও ‘সেকেন্ড ইন কমান্ড’ হিসেবে পরিচিত তানিম রেজা বাপ্পিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর্জেন্টিনার পরাজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছে চিত্রনায়িকা পরীমণি। প্রথমবারের মতো সরাসরি পণ্যবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে।

সাজেকে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন স্থানীয় স্কুল শিক্ষিকা সুমতি চাকমা।

বাঘাইছড়ি সাজেকে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন স্থানীয় স্কুল শিক্ষিকা সুমতি চাকমা।এর আগে শনিবার সাজেক-মাচলং সড়কে বিজিবির একটি ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এই আকস্মিক ও বেদনাদায়ক ঘটনায় নিভে গেছে একটি পরিবারের আলো, আর মাতৃহীন হয়ে পড়েছে আট বছর বয়সী এক অবুঝ শিশু। তবে এই চরম শোকের মুহূর্তে মানবিকতার হাত বাড়িয়ে পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

ঘটনার পর সোমবার সকালে নিহত শিক্ষিকা সুমতি চাকমার স্বামী ও তাঁর ৮ বছর বয়সী একমাত্র কন্যা সন্তান প্রাপ্তি চাকমাকে ডেকে আনেন বিজিবির জোন কমান্ডার লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি। জোনের কার্যালয়ে অবুঝ শিশু প্রাপ্তিকে দেখা মাত্রই জোন কমান্ডার পরম মমতায় তাকে বুকে জড়িয়ে ধরেন এবং মাথায় হাত রেখে সান্ত্বনা দেন। এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় সেখানে, যেখানে বিজিবির শীর্ষ কর্মকর্তা নিজেই এই শোকসন্তপ্ত পরিবারের অভিভাবকের ভূমিকা নেন।

বিজিবির জোন কমান্ডার লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ পরিবারটিকে আশ্বস্ত করে বলেন, একটি দুর্ঘটনা কেড়ে নিয়েছে মায়ের কোল, কিন্তু আমরা এই পরিবারটিকে একা হতে দেব না। তিনি ভবিষ্যতেও বিজিবি এই পরিবারের পাশে থাকবে এবং শিশু প্রাপ্তির শিক্ষা ও সুন্দর ভবিষ্যতের জন্য সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে বলে দৃঢ় আশ্বাস ব্যক্ত করেন।

এই সান্ত্বনা ও পাশে থাকার আশ্বাসের সময় সেখানে আরও উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান, শিক্ষা অফিসার সঞ্চায়ন চাকমা, এটিও সমরেশ চাকমা, শিক্ষক প্রতিনিধি নামতা তালুকদার, সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা, ইউপি সদস্য বনবিহারী চাকমা সহ নিহত শিক্ষিকার নিকটাত্মীয় ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিজিবির এই মানবিক ও দায়িত্বশীল উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। সাজেক ইউপি চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, দুর্ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক, তবে বিজিবি যেভাবে ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়িয়েছে এবং শিশুটির ভবিষ্যৎ দেখভালের আশ্বাস দিয়েছে, তা পাহাড়ে সম্প্রীতি ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

পাহাড়ে সীমান্ত রক্ষা ও আইনশৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর যেকোনো বিপদে বিজিবির এমন মানবিক অংশগ্রহণ সর্বদাই প্রশংসিত। সুমতি চাকমার অকাল প্রয়াণে যে শূন্যতা তৈরি হয়েছে তা হয়তো কখনো পূরণ হবার নয়, তবে বিজিবির এই মমতাময়ী ও আশ্বাসের হাত শিশু প্রাপ্তির আগামী দিনের পথচলাকে কিছুটা হলেও মসৃণ করবে এবং তাকে নতুন করে বেঁচে থাকার সাহস জোগাবে এমনটাই প্রত্যাশা সবার।

amardesh24.com

 

আরও পড়ুন