নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
এখনো মুছে যায়নি উত্তরা মাইলস্টোন ট্র্যাজেডির সেই ভয়াবহ: পূর্ণ হলো এক বছরে। ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। অধিনায়ক লিওনেল মেসি গোল করতে ব্যর্থ হওয়ায় এমবাপ্পের হাতেই উঠে গোল্ডেন বুট ট্রফি। যুক্তরাষ্ট্রের সুদের হার নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। চিএনায়িকা পূর্ণিমা আসছেন খলনায়িকা রুপে। ফ্যামিলি কার্ডের সুবিধা কার্যকর, স্বচ্ছ ও নির্ভুলভাবে পৌঁছে দিতে কাজ করছেন : তারেক রহমান। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বাদ পায় স্পেন। প্রধান সহযোগী ও ‘সেকেন্ড ইন কমান্ড’ হিসেবে পরিচিত তানিম রেজা বাপ্পিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর্জেন্টিনার পরাজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছে চিত্রনায়িকা পরীমণি। প্রথমবারের মতো সরাসরি পণ্যবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে।

প্রথমবারের মতো সরাসরি পণ্যবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে।

প্রথমবারের মতো সরাসরি পণ্যবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে নতুন এই রেল যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে ইরানের রেল নেটওয়ার্ক ব্যবহার করে চীন থেকে আফগানিস্তানের হেরাত প্রদেশে সফলভাবে একটি পণ্যচালান পৌঁছে দেওয়া হয়েছে। এর ফলে আঞ্চলিক বাণিজ্যে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এর আগে রোববার ইরানের সংবাদ সংস্থা ইলনার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।ইরান-আফগানিস্তান রেল করিডোরের প্রধান মুস্তাফা রেজায়ি জানান, এই ট্রেন চলাচলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো পুরো যাত্রাপথে কোথাও পণ্য নামানো বা পুনরায় বোঝাই করার প্রয়োজন হয়নি। চীন থেকে আফগানিস্তানে সম্পূর্ণ সরাসরি রেলপথে পণ্য পরিবহনের এটিই প্রথম উদাহরণ।

তিনি জানান, প্রায় ৫০০ টন এমডিএফ বোর্ডের চালানটি বেইজিংয়ে ট্রেনে তোলা হয়। এরপর ট্রেনটি তুর্কমেনিস্তান অতিক্রম করে ইরানের রেল নেটওয়ার্কে প্রবেশ করে। সেখান থেকে খাফ-হেরাত রেলপথ ব্যবহার করে পণ্যগুলো আফগানিস্তানের হেরাত প্রদেশের রোজানাক স্টেশনে পৌঁছে দেওয়া হয়।

মুস্তাফা রেজায়ির ভাষ্য, বেইজিং ও হেরাতকে সংযুক্তকারী এই সরাসরি রেল ট্রানজিট সেবা ইরানের মধ্য দিয়ে প্রথমবারের মতো চালু হলো। তার মতে, প্রচলিত বাণিজ্যিক রুটের তুলনায় এই নতুন ব্যবস্থায় পণ্য পরিবহনের সময় যেমন কমবে, তেমনি পরিবহন ব্যয়ও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।

তিনি আরও বলেন, এই ট্রেন চলাচলের মাধ্যমে খাফ-হেরাত রেল করিডোর বাণিজ্যিক ও ট্রানজিট কার্যক্রমের এক নতুন ধাপে প্রবেশ করেছে। ভবিষ্যতে এই রুটে পণ্য পরিবহনের পরিমাণ বৃদ্ধি পেলে এটি চীন, মধ্য এশিয়া, ইরান এবং আফগানিস্তানকে সংযুক্তকারী একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক বাণিজ্য করিডোরে পরিণত হতে পারে।

রেজায়ির মতে, করিডোরটির আরও সম্প্রসারণ সম্ভব হলে ইরান ও আফগানিস্তানের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা আরও শক্তিশালী হবে। পাশাপাশি পণ্য পরিবহন ও সরবরাহ ব্যবস্থাপনার ব্যয় কমবে এবং পুরো অঞ্চলের বাণিজ্যিক প্রতিযোগিতা সক্ষমতাও বৃদ্ধি পাবে।

amardesh24.com

 

আরও পড়ুন