নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
এখনো মুছে যায়নি উত্তরা মাইলস্টোন ট্র্যাজেডির সেই ভয়াবহ: পূর্ণ হলো এক বছরে। ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। অধিনায়ক লিওনেল মেসি গোল করতে ব্যর্থ হওয়ায় এমবাপ্পের হাতেই উঠে গোল্ডেন বুট ট্রফি। যুক্তরাষ্ট্রের সুদের হার নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। চিএনায়িকা পূর্ণিমা আসছেন খলনায়িকা রুপে। ফ্যামিলি কার্ডের সুবিধা কার্যকর, স্বচ্ছ ও নির্ভুলভাবে পৌঁছে দিতে কাজ করছেন : তারেক রহমান। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বাদ পায় স্পেন। প্রধান সহযোগী ও ‘সেকেন্ড ইন কমান্ড’ হিসেবে পরিচিত তানিম রেজা বাপ্পিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর্জেন্টিনার পরাজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছে চিত্রনায়িকা পরীমণি। প্রথমবারের মতো সরাসরি পণ্যবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে।

ট্রফি উঁচিয়ে ধরলেন রদ্রি তার দুই পাশে স্পেন কোচ।

ট্রফি উঁচিয়ে ধরলেন রদ্রি তার দুই পাশে স্পেন কো লুইস দে লা ফুয়েন্তে ও রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি রাফায়েল লুয়ান। পরে বেরিয়ে এলেন অন্যরা।যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ জিতে স্পেন দলের দেশে ফেরার চিত্র এটি। গতকাল সোমবার দুপুরে মাদ্রিদে পা রাখে বিশ্ব চ্যাম্পিয়নরা।
নিউ জার্সিতে মেটলাইফ স্টেডিয়ামে রোববার ২০২২ সালের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বাদ পায় স্পেন। প্রথমবার শিরোপা জিতেছিল তারা ২০১০ সালে।
শুধু বিশ্ব চ্যাম্পিয়নই নয়, বর্তমান ইউরোপ চ্যাম্পিয়নও স্পেন। ২০২৪ সালে দে লা ফুয়েন্তের হাত ধরেই ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয় করে তারা।
মাদ্রিদে পৌঁছানোর পর বিমান থেকে নেমে বিশ্বকাপ ট্রফি নিয়ে ছবি তোলেন স্পেনের ফুটবলার ও কোচিং স্টাফের সদস্যরা।
তাদের জন্য রাজকীয় সংবর্ধনার আয়োজন করেছে স্প্যানিশ ফেডারেশন। দলটির প্রথমে রাজপ্রাসাদে গিয়ে রাজা ষষ্ঠ ফেলিপের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। পরে ছাদখোলা বাসে তারা যাবে সিবেলেস স্কয়ারে। এছাড়াও রয়েছে নানা আয়োজন। ১০ লাখ মানুষ তাদের এই উদযাপনের অংশ হবে বলে বলে ধারণা করা হচ্ছে।
amardesh24.com

আরও পড়ুন