নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
এখনো মুছে যায়নি উত্তরা মাইলস্টোন ট্র্যাজেডির সেই ভয়াবহ: পূর্ণ হলো এক বছরে। ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। অধিনায়ক লিওনেল মেসি গোল করতে ব্যর্থ হওয়ায় এমবাপ্পের হাতেই উঠে গোল্ডেন বুট ট্রফি। যুক্তরাষ্ট্রের সুদের হার নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। চিএনায়িকা পূর্ণিমা আসছেন খলনায়িকা রুপে। ফ্যামিলি কার্ডের সুবিধা কার্যকর, স্বচ্ছ ও নির্ভুলভাবে পৌঁছে দিতে কাজ করছেন : তারেক রহমান। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বাদ পায় স্পেন। প্রধান সহযোগী ও ‘সেকেন্ড ইন কমান্ড’ হিসেবে পরিচিত তানিম রেজা বাপ্পিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর্জেন্টিনার পরাজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছে চিত্রনায়িকা পরীমণি। প্রথমবারের মতো সরাসরি পণ্যবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে।

হাটহাজারীতে এক চা দোকানের কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক: চট্রগ্রাম।

হাটহাজারীতে এক চা দোকানের কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশগতকাল সোমবার উপজেলার ধলই ইউনিয়ন ৮নং ওয়ার্ডের মনিয়াপুকুর পাড় এলাকার মাহবুব মাস্টারের বাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত যুবক মনিয়াপুকুর পাড় এলাকায় একটি চায়ের দোকানে চাকরি করেন। তিনি খাগড়াছড়ি জেলার গাড়িটানা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রিপন প্রতিদিনের মত মনিয়াপুকুর পাড় এলাকায় চায়ের দোকানের কাজ সেরে বাসায় চলে যান। সোমবার সকালে জমিদার বাসা ভাড়া নিতে এসে তাকে অনেক ডাকাডাকি করেন। কোন সারা শব্দ না পেয়ে দরজা খুলে রিপনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। বিষয়টি তিনি পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানা হয়েছে।

amardesh24.com

 

আরও পড়ুন