নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
মিথেন গ্যাসের বিস্ফোরণ ও ধসের ঘটনায় অন্তত ১২ শ্রমিক নিহত। দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৩৪৬ জনে পৌঁছেছে। পাসপোর্টের বৈশ্বিক সূচকে ৩ ধাপ এগিয়েছে বাংলাদেশ। দেশের বিভিন্ন এলাকায় সিএনজি ফিলিং স্টেশনগুলোতে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। তিনটি পৃথক প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্ধারিত দিন আবারও পিছিয়েছে। মেসি আসলে এটা দিয়ে কী বোঝাতে চেয়েছেন, তা স্পষ্ট নয়। ডা. জুবাইদা বলেন, ভয়াবহ এই দুর্ঘটনা পুরো জাতিকে শোকাহত করেছে। ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ ৩ জন নিহত। দেশের সব সিএনজি ফিলিং স্টেশন ১৮ ঘণ্টার জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন।

সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্ধারিত দিন আবারও পিছিয়েছে।

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্ধারিত দিন আবারও পিছিয়েছে।এ নিয়ে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১২৮ বার পরিবর্তন হলো। আদালত আগামী ২৭ আগস্ট প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেছেন।

আজ বুধবার মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ছিল। তবে তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত পুলিশ সুপার মো. আজিজুল হক নির্ধারিত দিনে প্রতিবেদন জমা দিতে পারেননি। এ কারণে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম নতুন তারিখ নির্ধারণ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই মাজহারুল ইসলাম।

মামলায় অভিযুক্তরা হলেন রফিকুল ইসলাম, বকুল মিয়া, মাসুম মিন্টু, কামরুল ইসলাম ওরফে অরুণ, আবু সাঈদ, সাগর-রুনির বাসার দুই নিরাপত্তারক্ষী পলাশ রুদ্র পাল ও এনায়েত আহমেদ এবং তাদের ‘বন্ধু’ তানভীর রহমান খান।

আসামিদের মধ্যে তানভীর রহমান খান বর্তমানে জামিনে রয়েছেন। পলাশ রুদ্র পালও জামিনে মুক্তি পাওয়ার পর পলাতক হয়েছেন। অন্য আসামিরা কারাগারে আছেন।

উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীতে নিজ বাসায় মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলানগর থানায় হত্যা মামলা দায়ের করেন।

পরবর্তীতে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট মামলার তদন্তের দায়িত্ব র‌্যাবের কাছ থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গঠিত একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সকে তদন্তের নির্দেশ দেন। একই সঙ্গে ছয় মাসের মধ্যে তদন্ত শেষ করে আদালতে প্রতিবেদন জমা দিতে বলা হয়।

তবে নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত শেষ না হওয়ায় রাষ্ট্রপক্ষ তদন্তে অগ্রগতির কথা জানিয়ে আরও নয় মাস সময় চেয়ে আবেদন করে। এ আবেদনের শুনানি শেষে ২০২৫ সালের ২২ এপ্রিল হাইকোর্ট অতিরিক্ত ছয় মাস সময় মঞ্জুর করেন এবং ২০২৫ সালের ২২ অক্টোবর পরবর্তী আদেশের দিন নির্ধারণ করেন।

এর মধ্যেও তদন্ত প্রতিবেদন দাখিল না হওয়ায় পরে ২৩ অক্টোবর বিভিন্ন সংস্থার অভিজ্ঞ সদস্যদের সমন্বয়ে গঠিত উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সকে তদন্ত শেষ করতে আরও ছয় মাস সময় দেন হাইকোর্ট।

amardesh24.com

 

আরও পড়ুন