নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
মিথেন গ্যাসের বিস্ফোরণ ও ধসের ঘটনায় অন্তত ১২ শ্রমিক নিহত। দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৩৪৬ জনে পৌঁছেছে। পাসপোর্টের বৈশ্বিক সূচকে ৩ ধাপ এগিয়েছে বাংলাদেশ। দেশের বিভিন্ন এলাকায় সিএনজি ফিলিং স্টেশনগুলোতে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। তিনটি পৃথক প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্ধারিত দিন আবারও পিছিয়েছে। মেসি আসলে এটা দিয়ে কী বোঝাতে চেয়েছেন, তা স্পষ্ট নয়। ডা. জুবাইদা বলেন, ভয়াবহ এই দুর্ঘটনা পুরো জাতিকে শোকাহত করেছে। ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ ৩ জন নিহত। দেশের সব সিএনজি ফিলিং স্টেশন ১৮ ঘণ্টার জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন।

দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৩৪৬ জনে পৌঁছেছে।

দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৩৪৬ জনে পৌঁছেছে।দেশটির জাতীয় পরিষদের প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ গতকাল মঙ্গলবার স্থানীয় সময় এ তথ্য জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত সর্বশেষ হালনাগাদে তিনি জানান, ভূমিকম্পে আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৭৪০ জনে।

আনাদোলু এজেন্সির বরাতে প্রকাশিত তথ্যে বলা হয়েছে, দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১ লাখ ২৮ হাজার ৩২৪টি পরিবারকে ইতোমধ্যে সহায়তা দেওয়া হয়েছে। বর্তমানে ১০৭টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে ২১ হাজার ২৩৫ জন আশ্রয় নিয়েছেন। এছাড়া এখনো ১৭ হাজার ৯০৭ জন স্থায়ী আবাসনের বাইরে রয়েছেন।

হোর্হে রদ্রিগেজ আরও জানান, ভূমিকম্পে মোট ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১৯০টি ভবন সম্পূর্ণভাবে ধসে পড়েছে।

উল্লেখ্য, গত ২৪ জুন দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়।

amardesh24.com

 

আরও পড়ুন