নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
সার্জিস আলম স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন, গণভোটকে অবৈধ বলা হলে সরকারের বৈধতা নিয়েও প্রশ্ন ওঠে। ইংল্যান্ড সফরে যাবে বাংলাদেশ পুরুষ ও নারী ক্রিকেট। চার সদস্যের জন্য নিজের খরচে ম্যাচের টিকিটের ব্যবস্থা করেছিলেন আর্জেন্টাইন। রেফারির একাধিক সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করে এবার ফাইনাল পুনরায় আয়োজনের দাবি। রোনালদোর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলতে যাচ্ছেন। অবসর সময়টা জুয়ার টেবিলেই কাটালেন নেইমার। সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জনের মধ্যে সফর সংক্ষিপ্ত। কে সাংবাদিক, আর কে সাংবাদিক নয় তা নির্ধারণ করার জন্য একটি যথাযথ কর্তৃপক্ষ থাকা অত্যন্ত জরুরি। নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম নৌবাহিনী প্রধান। আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেছে নরেন্দ্র মোদি।

রেফারির একাধিক সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করে এবার ফাইনাল পুনরায় আয়োজনের দাবি।

স্পেনের ঘরে গেলেও বিতর্কের শেষ নেই। রেফারির একাধিক সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করে এবার ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতেঅনলাইন পিটিশন শুরু করেছেন আর্জেন্টিনার সমর্থকেরা। ইতোমধ্যেই এতে স্বাক্ষর করেছেন প্রায় ৮০ হাজার মানুষ। যদিও ফিফার নিয়ম অনুযায়ী এমন দাবির কোনো আইনি ভিত্তি নেই।

গত ১৯ জুলাই অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে শিরোপাধারী আর্জেন্টিনা ১-০ গোলে স্পেনের কাছে হেরে যায়। স্প্যানিশ সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ঈযধহমব.ড়ৎম-এ এই পিটিশনটি শুরু করেন আর্জেন্টিনার সমর্থক গিসেলা সানচেজ। পিটিশনে দাবি করা হয়েছে, স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনচিচ ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে এমন কিছু সিদ্ধান্ত নিয়েছেন, যা অন্যায়ভাবে আর্জেন্টিনার বিপক্ষে গেছে। তাই ফিফার কাছে বিশ্বকাপ ফাইনালটি পুনরায় আয়োজনের আহ্বান জানানো হয়েছে। প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত পিটিশনটিতে ৭৯ হাজার ৩৫১টি স্বাক্ষর জমা পড়েছে। তবে এই উদ্যোগের ভিত্তিতে ফিফাকে ফাইনাল পুনরায় আয়োজন করতে বাধ্য করার কোনো আইনি সুযোগ নেই। এ বিষয়ে ফিফাও এখন পর্যন্ত কোনো ধরনের পর্যালোচনার ইঙ্গিত দেয়নি।

amardesh24.com

 

আরও পড়ুন