নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
সার্জিস আলম স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন, গণভোটকে অবৈধ বলা হলে সরকারের বৈধতা নিয়েও প্রশ্ন ওঠে। ইংল্যান্ড সফরে যাবে বাংলাদেশ পুরুষ ও নারী ক্রিকেট। চার সদস্যের জন্য নিজের খরচে ম্যাচের টিকিটের ব্যবস্থা করেছিলেন আর্জেন্টাইন। রেফারির একাধিক সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করে এবার ফাইনাল পুনরায় আয়োজনের দাবি। রোনালদোর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলতে যাচ্ছেন। অবসর সময়টা জুয়ার টেবিলেই কাটালেন নেইমার। সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জনের মধ্যে সফর সংক্ষিপ্ত। কে সাংবাদিক, আর কে সাংবাদিক নয় তা নির্ধারণ করার জন্য একটি যথাযথ কর্তৃপক্ষ থাকা অত্যন্ত জরুরি। নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম নৌবাহিনী প্রধান। আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেছে নরেন্দ্র মোদি।

চার সদস্যের জন্য নিজের খরচে ম্যাচের টিকিটের ব্যবস্থা করেছিলেন আর্জেন্টাইন।

ফাইনালের আগে কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনিয়ার পরিবারের চার সদস্যের জন্য নিজের খরচে ম্যাচের টিকিটের ব্যবস্থা করেছিলেন আর্জেন্টাই অধিনায়ক লিওনেল মেসি। আড়ালে ঘটে যাওয়া এই ঘটনা সামনে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন ফুটবলের এই মহাতারকা।

গোল ডটকমের এক প্রতিবেদনে জানানো হয়, আর্জেন্টাইন সাংবাদিকদের তথ্য অনুযায়ী, কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়ার পরিবারের চার সদস্যকে নিউ জার্সির স্টেডিয়ামে বসে বিশ্বকাপ ফাইনাল দেখার সুযোগ করে দেন মেসি। ম্যাচের টিকিটের পুরো খরচই বহন করেন তিনি। ঘটনার সূত্রপাত রাউন্ড অব ৩২-এর সেই আলোচিত ম্যাচে।

আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দের হয়ে দুর্দান্ত নৈপুণ্য দেখান ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনিয়া। একের পর এক অবিশ্বাস্য সেভে তিনি মেসিদের কঠিন পরীক্ষায় ফেলেন। শেষ পর্যন্ত আর্জেন্টিনা জিতলেও ভোজিনহার পারফরম্যান্স মুগ্ধ করে ফুটবল বিশ্বকে।

ম্যাচ শেষে ভোজিনিয়াকে আলিঙ্গন করে মেসি বলেন, তুমি অসাধারণ। তোমার দেশের তোমাকে নিয়ে গর্ব করা উচিত। পরে ভোজিনহা জানান, ফুটবল জীবনে পাওয়া সবচেয়ে মূল্যবান স্বীকৃতিগুলোর একটি ছিল মেসির মুখে শোনা এই কথাগুলো।

সেই শ্রদ্ধা ও ভালোবাসার সম্পর্কই যেন নতুন রূপ পায় বিশ্বকাপ ফাইনালের আগে। জানা যায়, ভোজিনিয়ার পরিবারের সদস্যরা টিকিটের উচ্চমূল্যের কারণে স্টেডিয়ামে গিয়ে ম্যাচ দেখতে পারবেন না। বিষয়টি জানতে পেরে নিজের প্রতিনিধিদের মাধ্যমে চারটি টিকিটের ব্যবস্থা করেন মেসি, যাতে তারা গ্যালারিতে বসেই বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি উপভোগ করতে পারেন।

amardesh24.com

 

আরও পড়ুন