নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছিল। কাল শনিবার চাঁদপুর যাচ্ছেন: প্রধান মন্ত্রী। দেশের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে ব্রয়লার মুরগি ২০০ টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ: তাসনিম জারা। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে ৩ জনের মৃত্যুর। হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর। যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের ৩ দেশ ড্রোন হামলা হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রোগী পরিবার।

আয়কর রিটার্ন জমার সময় আরেক দফা।

শুক্রবার ৩০ জানুয়ারি ২০২৫

আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আরও এক দফা বাড়ানো হয়েছে। ১৬ ফেব্রুয়ারি নতুন সময়সীমা নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।গতকাল বৃহস্পতিবার এনবিআর এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে, সরকারের পূর্বানুমোদনক্রমে কোম্পানি ব্যতীত সকল করদাতার, ২০২৪-২০২৫ করবর্ষের জন্য নির্ধারিত করদিবস ৩১ জানুয়ারির পরিবর্তে ১৬ ফেব্রুয়ারি নির্ধারণ করা হলো।আরেকটি প্রজ্ঞাপনে জানানো হয়, কোম্পানির রিটার্ন জমা দেওয়ার তারিখ ১৫ ফেব্রুয়ারি থেকে এক মাস বাড়িয়ে ১৬ মার্চ করা হয়েছে।

এর আগে আরও ২বার রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়িয়েছিল এনবিআর।দেশে আগে থেকেই অনলাইনে আয়কর দেওয়ার সুযোগ থাকলেও এবারই প্রথমবারের মতো কয়েকটি এলাকা ও খাতের জন্য অনলাইনে রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

 

 

আরও পড়ুন