নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছিল। কাল শনিবার চাঁদপুর যাচ্ছেন: প্রধান মন্ত্রী। দেশের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে ব্রয়লার মুরগি ২০০ টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ: তাসনিম জারা। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে ৩ জনের মৃত্যুর। হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর। যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের ৩ দেশ ড্রোন হামলা হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রোগী পরিবার।

সুস্থ হয়ে সৌদির উদ্দেশে দুবাই ছাড়লেন বাবর।

 শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫
গতকাল শুক্রবার আমিরাতের স্থানীয় সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে ইকে ৮০৩ ফ্লাইটে করে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। এসময় তার সঙ্গে ছিলেন ছেলে লাবিব বিন জামান ও মৌলভীবাজার জেলা বিএনপির সদস্যসচিব আবদুর রহিম রিপন।
আমিরাত বিএনপির আহ্বায়ক জাকির হোসেন জানান, দুবাই হাসপাতালে জরুরি বিভাগে প্রায় আট ঘণ্টা চিকিৎসা নেন লুৎফুজ্জামান বাবর।
সেখানে চিকিৎসকরা তাকে নিবিড় পরিচর্যায় রাখেন। গতকাল শুক্রবার দুপুরে তিনি সুস্থতা অনুভব করলে তাকে সৌদি আরবে যাওয়ার অনুমিত দেওয়া হয়। পরে বিকেলে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দুবাই থেকে জেদ্দার উদ্দেশে রওনা দেন।
এর আগে বৃহস্পতিবার সপরিবারে ঢাকা থেকে জেদ্দা যাওয়ার পথে এমিরেটস এয়ারলাইন্সে হঠাৎ তার প্রচণ্ড শ্বাসকষ্ট হয়। পরে দুবাইয়ে বিমান অবতরণের পর বিমানবন্দরের কাছে একটি ক্লিনিকে তাকে ভর্তি করা হয়।

আরও পড়ুন