নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছিল। কাল শনিবার চাঁদপুর যাচ্ছেন: প্রধান মন্ত্রী। দেশের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে ব্রয়লার মুরগি ২০০ টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ: তাসনিম জারা। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে ৩ জনের মৃত্যুর। হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর। যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের ৩ দেশ ড্রোন হামলা হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রোগী পরিবার।

গোমদন্ডী স্টশনে কক্সবাজার এক্সপ্রেসের হুক ভেঙ্গে ট্রেন চলাচল বন্ধ।

নিজস্ব প্রতিবেদক।

শনিবার ২৬ জুলাই ২০২৫

কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেসে গার্ড ব্রেক বগির হুক ভেঙে গেছে। এতে মূল ট্রেনের সঙ্গে বগিটি বিচ্ছিন্ন হয়ে পড়েছে, কেউ হতাহত হয়নি। তবে এই রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে চট্টগ্রাম স্টেশন থেকে কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস ছেড়ে যায়নি।

কক্সবাজার ভ্রমণ গাইড

আজ শনিবার বেলা ৩টা ১০ মিনিটে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার গোমদণ্ডী স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। এতে প্রায় ৩০ মিনিট আটকে ছিল কক্সবাজার এক্সপ্রেস। পরে বিচ্ছিন্ন হওয়া বগিটি সেখানে রেখে মূল ট্রেন চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসে।

গার্ড ব্রেক বগিতে মূলত ট্রেনের পরিচালক বা গার্ড থাকেন। আর এই বগিতে খাবারও থাকে। কক্সবাজার এক্সপ্রেস আজ দুপুর সাড়ে ১২টায় কক্সবাজার স্টেশন ছেড়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়। এরপর এই ট্রেন ঢাকায়

রেলওয়ের গোমদণ্ডী স্টেশনের মাস্টার মোহাম্মদ তারেক প্রথম আলোকে বলেন, গোমদণ্ডী স্টেশন পার হওয়ার পর কক্সবাজার এক্সপ্রেসের একদম শেষের বগিটির হুক ভেঙে গেছে। এ কারণে প্রায় ৩০ মিনিট কক্সবাজার এক্সপ্রেস থেমে ছিল সেখানে। পরে বগিটিকে রেখে কক্সবাজার এক্সপ্রেস ছেড়ে যায়। এখন উদ্ধারকারী ট্রেন এনে গার্ড ব্রেক বগি উদ্ধার করার প্রক্রিয়া চলছে।

এদিকে আজ বেলা ৩টা ১০ মিনিটে চট্টগ্রাম স্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে ছাড়ার কথা ছিল প্রবাল এক্সপ্রেস। কিন্তু এ দুর্ঘটনার কারণে বিকেল চারটায়ও এই ট্রেন ছেড়ে যায়নি। তা চট্টগ্রাম স্টেশনে ছিল।

চট্টগ্রাম স্টেশনের মাস্টার আবু জাফর মজুমদার প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে গোমদণ্ডীতে কক্সবাজার এক্সপ্রেসের একটি বগি বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে ওই লাইন এখন ব্লক (বন্ধ) হয়ে আছে। চট্টগ্রাম থেকে উদ্ধারকারী ট্রেন গিয়ে বগিটি সরিয়ে নেওয়ার পর রেললাইন দিয়ে ট্রেন চলাচলের উপযোগী হবে। বিচ্ছিন্ন হওয়া বগি সরিয়ে না নেওয়া পর্যন্ত প্রবাল এক্সপ্রেস চট্টগ্রাম স্টেশন ছাড়বে না।

কক্সবাজার ভ্রমণ গাইড

আরও পড়ুন