নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
তাহসিফ হত্যা মামলায় দীপকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে : আদালত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮৪ আসামি অব্যাহতির সুপারিশ। আলোচিত অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনকে বরখাস্ত করেছে: স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অভিনয়শিল্পীকে বাদ দিতে হয় পরিচালকদের: ইভানা। তাহসিফের বাবা বাদী হয়ে মামলা করেছেন উওরখান থানায়। রণবীর অভিনীত (রামায়ণ) সিনেমা ভাল সফল পেয়েছে। সুস্থ হয়ে আবারও তানিয়া বৃষ্টি নাটকে ফিরছেন। সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের বিধান চালুর বিষয়টি বিবেচনা করছে। সৌদিতে সোফা কারখানায় ১৬ জনের মৃত্যু- দেশে আনা হয়েছে ৭ মরদেহ। এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ।

মাইলস্টোন দুর্ঘটনায় নিহত মাসুমার ছেলের পড়ালেখার দায়িত্ব নিলেন তারেক রহমান।

 আমারদেশ২৪ ডেস্ক।
 বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় অগ্নিদগ্ধে নিহত মাসুমা বেগমের (৩৮) পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।
নিহত মাসুমা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন, বৃহস্পতিবার  সকালে উত্তরার দিয়াবাড়ীতে শুক্রভাঙ্গা এলাকায় নিহত মাসুমা বেগমের বাসায় যান ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।
এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী শোকসন্তপ্ত এই পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন এবং তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। মাসুমা বেগমের স্বামী মোহাম্মদ সেলিমের হাতে এককালীন আর্থিক সহায়তা তুলে দেন রুহুল কবির রিজভী।
এছাড়া ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অগ্নিদগ্ধে নিহত মাসুমা বেগমের ছেলে মো, আবদুল্লাহর পড়ালেখার দায়িত্ব নিয়েছেন’— এই বার্তা পৌঁছে দেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমন। মো, আবদুল্লাহ উত্তরার দিয়াবাড়ি স্কুলে ষষ্ঠ শ্রেণীতে পড়ালেখা করে।
উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, উপদেষ্টা আবুল কাশেম, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, বিএনপির ঢাকা মহানগর উত্তরের যুগ্ম-আহ্বায়ক এস এম জাহাঙ্গীর, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি জামিল হোসেন, বর্তমান ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, শেকৃবি ছাত্রদল নেতা কৃষিবিদ মিসবাউল আলম, বেসরকারি ইউনিভার্সিটি ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মশিউর রহমান মহান, ওয়াকিল হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা রুবেল হোসেন, ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন