নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
ষোলশহর বিপ্লব উদ্যানে জিয়া স্মৃতি ফলকে পুষ্পমাল্য অর্পণ করছেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের নেতৃবৃন্দ। স্বাধীনতা রক্ষার চেতনা, সার্বভৌমত্ব শক্তিশালী করার চেতনা: ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী। কুমিল্লা- কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সড়ক দুঘটনায় মৃত্যু ২ আহত ৩০। নারী শিক্ষার্থীদের ওপর গভীর রাতে পুলিশ যেভাবে লাঠিচার্জ: শফিকুর রহমান। বিএনপি সরকার সব বিপ্লবের সুফল ভোগ করতে চাই: হাসনাত। আমির হামজাকে বাড়ী সহ ফোনে পাওয়া যাচ্ছে না: রাশেদ খান। রক্ষণাবেক্ষণ কাজ শেষে আবারও জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আর্দশে এগিয়ে যাচ্ছে: ভূমিমন্ত্রী। গণঅধিকার পরিষদের ৫র্মতম প্রতিষ্টাবার্ষিকী উদযাপন। জিয়াউর রহমান- খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেন: প্রধানমন্ত্রীর।

তাহসিফ হত্যা মামলায় দীপকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে : আদালত।

আমারদেশ২৪ ডেস্ক।

লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার আহমেদ শাহরিয়ার রেজা দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।আজ শনিবার বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস এ আদেশ দেন।

এর আগে দুপুর সোয়া ২টার দিকে আসামি দীপকে আদালতে হাজির করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ও তদন্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন তাকে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন।

আবেদনে উল্লেখ করা হয়, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় আসামি দীপের ডাকে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন সাবেক সেনা কর্মকর্তা তাহসিফ, পরদিন ২৮ অক্টোবর বিকেলে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে উত্তরখানের রাজাবাড়ী ঘাট সংলগ্ন তুরাগ নদী থেকে তাঁর ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ, নিহতের পকেটে থাকা আইফোনের সূত্র ধরে তাঁর পরিচয় শনাক্ত করা হয়, তথ্যপ্রযুক্তির সহায়তায় জানা যায়, ঘটনার দিন নিহত সাউরিকে নিয়ে টঙ্গী মাজার বস্তি এলাকায় গিয়েছিলেন দীপ প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে তাঁর সম্পৃক্ততার সত্যতা পাওয়া গেছে।

হত্যাকাণ্ডের নেপথ্য কারণ উদঘাটন, জড়িত অন্যান্য আসামিদের শনাক্তকরণ, হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত ও নিহতের ব্যক্তিগত মোটরসাইকেল উদ্ধার এবং অপরাধের মূল স্থান চিহ্নিত করতে রিমান্ড অপরিহার্য বলে রাষ্ট্রপক্ষ আদালতকে জানান, শুনানিকালে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আজিজুল হক দিদার রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, এর আগে ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু দীপের ডাকে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হওয়ার পরদিন তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা কে এম এনায়েতুল করিম বাদী হয়ে শুক্রবার (৩০ অক্টোবর) রাতে রাজধানীর উত্তরখান থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ এ মামলায় দীপকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখায়।

amardesh24.com

 

আরও পড়ুন