নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
ষোলশহর বিপ্লব উদ্যানে জিয়া স্মৃতি ফলকে পুষ্পমাল্য অর্পণ করছেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের নেতৃবৃন্দ। স্বাধীনতা রক্ষার চেতনা, সার্বভৌমত্ব শক্তিশালী করার চেতনা: ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী। কুমিল্লা- কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সড়ক দুঘটনায় মৃত্যু ২ আহত ৩০। নারী শিক্ষার্থীদের ওপর গভীর রাতে পুলিশ যেভাবে লাঠিচার্জ: শফিকুর রহমান। বিএনপি সরকার সব বিপ্লবের সুফল ভোগ করতে চাই: হাসনাত। আমির হামজাকে বাড়ী সহ ফোনে পাওয়া যাচ্ছে না: রাশেদ খান। রক্ষণাবেক্ষণ কাজ শেষে আবারও জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আর্দশে এগিয়ে যাচ্ছে: ভূমিমন্ত্রী। গণঅধিকার পরিষদের ৫র্মতম প্রতিষ্টাবার্ষিকী উদযাপন। জিয়াউর রহমান- খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেন: প্রধানমন্ত্রীর।

অভিনয়শিল্পীকে বাদ দিতে হয় পরিচালকদের: ইভানা।

বিনোদন ডেস্ক।

অভিনয়শিল্পীকে বাদ দিতে হয় পরিচালকদের। অনেক সময় শেষ মুহূর্তেও বদলে যায় পছন্দের কাস্ট। দেশের টেলিভিশন নাটকের এমন বাস্তবতা নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা।

‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত এই অভিনেত্রী সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দেশের নাটকের নির্মাণপ্রক্রিয়া ও কাস্টিং নিয়ে নিজের অসন্তোষের কথা তুলে ধরেন। তার মতে, পার্শ্ববর্তী দেশগুলোতে টেলিভিশন নাটক নিয়ে যেভাবে খোলামেলা আলোচনা ও সমালোচনা হয়, বাংলাদেশে তেমন চর্চা নেই।

পোস্টে পারসা ইভানা লেখেন, ‘আমাদের আশেপাশের দেশগুলোতে নাটক নিয়ে খোলামেলা বিশ্লেষণ হয়। কে কেমন অভিনয় করল, কার উচ্চারণে ভুল, কোথায় পরিচালনায় ঘাটতি, লেখক আসলে কী বলতে চেয়েছেন-সবকিছু নিয়েই আলোচনা হয়। কথাগুলো অদ্ভুত শোনাচ্ছে, তাই না?’

দেশের নাটকে অভিনয়শিল্পীদের ভুলত্রুটি নিয়েও যথাযথ আলোচনা হয় না বলে মনে করেন এই অভিনেত্রী। তার ভাষ্য, ‘ভাবুন তো, আমাদের দেশে এমন হলে কত নাটকের দুর্বলতা সঠিক কাস্টিং, চরিত্র বোঝা আর পরিচালকের স্পষ্ট ভাবনা জরুরি।’

নাটকের কাস্টিং প্রক্রিয়া নিয়েও সরাসরি অভিযোগ তুলেছেন পারসা ইভানা। তার দাবি, অনেক সময় লেখক ও পরিচালকের পরিকল্পনার বাইরে গিয়ে নায়ক কিংবা প্রযোজকের পছন্দকে গুরুত্ব দিতে হয়। ফলে চরিত্রের জন্য উপযুক্ত অভিনয়শিল্পী নির্বাচন বাধাগ্রস্ত হয়।

এ প্রসঙ্গে তিনি লেখেন, ‘লেখক একজনকে ভেবে চরিত্র লিখবেন, পরিচালক চাইবেন অন্য কাউকে, আর প্রযোজক নিজের পছন্দে নেবেন আরেকজনকে-এভাবে ভালো ফিল্মমেকিং হয় না। এমনকি, ইনারা শেষ মুহূর্তেও কাস্ট পাল্টে ফেলে নায়ক বা প্রোডিউসারের চাপে পড়ে।

amardesh24.com

 

আরও পড়ুন