নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
তাহসিফ হত্যা মামলায় দীপকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে : আদালত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮৪ আসামি অব্যাহতির সুপারিশ। আলোচিত অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনকে বরখাস্ত করেছে: স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অভিনয়শিল্পীকে বাদ দিতে হয় পরিচালকদের: ইভানা। তাহসিফের বাবা বাদী হয়ে মামলা করেছেন উওরখান থানায়। রণবীর অভিনীত (রামায়ণ) সিনেমা ভাল সফল পেয়েছে। সুস্থ হয়ে আবারও তানিয়া বৃষ্টি নাটকে ফিরছেন। সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের বিধান চালুর বিষয়টি বিবেচনা করছে। সৌদিতে সোফা কারখানায় ১৬ জনের মৃত্যু- দেশে আনা হয়েছে ৭ মরদেহ। এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ।

গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা।

নিজস্ব প্রতিবেদক।

গাজীপুরে প্রকাশ্যে ধাওয়া করে কুপিয়ে হত্যা করা হয়েছে এক সাংবাদিককে এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিন (৩৮) দৈনিক প্রতিদিনের কাগজ-এর গাজীপুর প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, তুহিন গাজীপুর মহানগরীর চৌরাস্তা এলাকায় বসবাস করতেন। পূর্বশত্রুতার জেরে পাঁচ-ছয়জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে চান্দনা চৌরাস্তা এলাকায় তাকে ধাওয়া করে। এ সময় তিনি দৌড়ে ঈদগাঁ মার্কেটের একটি চায়ের দোকানে আশ্রয় নেন। কিন্তু দুর্বৃত্তরা দোকানের ভেতরে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

স্থানীয় ব্যবসায়ী খায়রুল ইসলাম বলেন, “আমি দোকানে বসেছিলাম, হঠাৎ তুহিন দৌড়ে এসে ঢুকে পড়ে। পরে তিনজন ভেতরে ঢুকে তাকে কুপিয়ে হত্যা করে। বাইরে আরও দুজন রামদা নিয়ে দাঁড়িয়ে ছিল। আমি বাধা দিতে গেলে আমাকে হত্যার হুমকি দেয়। তখন অনেক লোক দেখলেও কেউ সাহায্যে এগিয়ে আসেনি।”

তুহিন হত্যার প্রায় আধাঘণ্টা আগে নিজের ফেসবুক প্রোফাইলে গাজীপুর চৌরাস্তার একটি ভিডিও শেয়ার করে লেখেন, “যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য, গাজীপুর চৌরাস্তা।” এর কিছুক্ষণ আগে জয়দেবপুর রেলগেট এলাকার একটি ছবি পোস্ট করে সড়ক অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার মো. রবিউল হাসান বলেন, “ঘটনার কিছু ভিডিও ফুটেজ হাতে পেয়েছি। কিছু ক্লুও পাওয়া গেছে। জড়িতদের ধরতে অভিযান চলছে। সাংবাদিককে এভাবে হত্যা অত্যন্ত দুঃখজনক।বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন খান জানান, পুলিশ নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।

 

আরও পড়ুন