নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
তাহসিফ হত্যা মামলায় দীপকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে : আদালত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮৪ আসামি অব্যাহতির সুপারিশ। আলোচিত অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনকে বরখাস্ত করেছে: স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অভিনয়শিল্পীকে বাদ দিতে হয় পরিচালকদের: ইভানা। তাহসিফের বাবা বাদী হয়ে মামলা করেছেন উওরখান থানায়। রণবীর অভিনীত (রামায়ণ) সিনেমা ভাল সফল পেয়েছে। সুস্থ হয়ে আবারও তানিয়া বৃষ্টি নাটকে ফিরছেন। সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের বিধান চালুর বিষয়টি বিবেচনা করছে। সৌদিতে সোফা কারখানায় ১৬ জনের মৃত্যু- দেশে আনা হয়েছে ৭ মরদেহ। এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ।

সচিবালয়ের সামনে শহীদ ও আহতদের পরিবারের বিক্ষোভ।

মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

রাজধানীর সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন জুলাই শহীদ পরিবার ও আহতরা। সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন জুলাই শহীদ পরিবার ও আহত ব্যক্তিরা।

আজ মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে জুলাই শহীদ পরিবার ও আহতরা প্রথমে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করেন। বেলা সাড়ে ১২টায় তারা একটি মিছিল নিয়ে সচিবালয়ের ২ নম্বর ফটকের সামনে অবস্থান নেন। এতে সচিবালয়ের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

অবস্থান নেওয়া ব্যক্তিরা নানা স্লোগান দেন। জুলাই শহীদ পরিবার ও আহত ব্যক্তিরা বলছেন, অর্থের বিনিময়ে জুলাই গণহত্যার আসামিরা জামিন নিচ্ছেন। অবিলম্বে উপদেষ্টা আসিফ নজরুলকে পদত্যাগ করতে হবে। তারা বিচারকদেরও অপসারণ দাবি করেন।

এর আগে শহীদ পরিবার ও জুলাই আহতরা সচিবালয়ের দিকে মিছিল নিয়ে যেতে চাইলে কর্তব্যরত পুলিশ সদস্যরা তাদের বাধা দেন। এ সময় পুলিশের সঙ্গে জুলাই শহীদ পরিবার ও আহতদের ধস্তাধস্তির ঘটনা ঘটে।

আরও পড়ুন