নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
তাহসিফ হত্যা মামলায় দীপকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে : আদালত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮৪ আসামি অব্যাহতির সুপারিশ। আলোচিত অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনকে বরখাস্ত করেছে: স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অভিনয়শিল্পীকে বাদ দিতে হয় পরিচালকদের: ইভানা। তাহসিফের বাবা বাদী হয়ে মামলা করেছেন উওরখান থানায়। রণবীর অভিনীত (রামায়ণ) সিনেমা ভাল সফল পেয়েছে। সুস্থ হয়ে আবারও তানিয়া বৃষ্টি নাটকে ফিরছেন। সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের বিধান চালুর বিষয়টি বিবেচনা করছে। সৌদিতে সোফা কারখানায় ১৬ জনের মৃত্যু- দেশে আনা হয়েছে ৭ মরদেহ। এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ।

দুপুরে শপথ নেবেন হাইকোর্টের ২৫ নতুন বিচারপতি।

আমার দেশ ২৪ নিউজ।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নিয়োগ পাওয়া নতুন ২৫ বিচারপতি আজ দুপুরে শপথ নিচ্ছেন।

আজ মঙ্গলবার দুপুর ১টা ৩০ মিনিটে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথ করাবেন। ইতোমধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে সোমবার রাতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই ২৫ জনকে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়।

নিয়োগ পাওয়া বিচারপতিরা হলেন-
সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আনোয়ারুল ইসলাম (শাহীন), আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলাম, চট্টগ্রামের জেলা ও দায়রা জজ মো. নুরুল ইসলাম, আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা, আইনজীবী রাজিউদ্দিন আহমেদ ও ফয়সাল হাসান আরিফ, যুগ্ম সচিব এস এম সাইফুল ইসলাম, আইনজীবী মো. আসিফ হাসান ও মো. জিয়াউল হক, ডেপুটি অ্যাটর্নি জেনারেল দিহিদার মাসুম কবীর, হবিগঞ্জের জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম, জুডিশিয়াল সার্ভিস কমিশনের সচিব মুরাদ-এ-মাওলা সোহেল, ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন, সলিসিটর ও সিনিয়র জেলা জজ মো. রাফিজুল ইসলাম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনজুর আলম, মো. লুৎফর রহমান, রেজাউল করিম, আইনজীবী ফাতেমা আনোয়ার, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহমুদ হাসান, আইনজীবী আবদুর রহমান, সৈয়দ হাসান যুবাইর, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ এফ এম সাইফুল করিম, আইনজীবী উর্মি রহমান এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম ইফতেখার উদ্দিন মাহমুদ। নতুন বিচারপতিদের শপথ গ্রহণের মাধ্যমে হাইকোর্ট বিভাগের বিচারক সংখ্যা আরও বাড়ছে।

আরও পড়ুন