নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
ভারতীয় শাড়ি ও থ্রি-পিসসহ একটি কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল আটক করেছে বিজিবি। ব্যাটালিয়নের অভিযানে জব্দ প্রায় ৩ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। নির্বাচন কমিশনের মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদার। বন্দরে ‘ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ’ ঘোষণার আড়ালে কাটা বা আমদানির ঘটনা উদঘাটন করেছে কাস্টমস গোয়েন্দা। ৫৩টি মোবাইল ফোন ও বিকাশ অ্যাকাউন্টে ভুলবশত চলে যাওয়া সর্বমোট ১৭ হাজার টাকা উদ্ধার। শর্ত পূরণ সাপেক্ষে পরিবারের সদস্যদের সৌদি আরবে নেওয়ার সুযোগ পাবেন। আর ই-টিকেটিং সিস্টেমের ড্যাশবোর্ডের নিয়ন্ত্রণ রয়েছে ভেন্ডর প্রতিষ্ঠান। গ্লোবাল সিটিজ ইনডেক্সে বিশ্বের এক নম্বর শহর হিসেবে জায়গা করে নিয়েছে নিউইয়র্ক। উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের মূল্যবৃদ্ধি। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশে টানা ৫ দিনের ছুটি।

মেরুন টি-শার্ট পরা সেই ব্যক্তি ছিলেন পুলিশের কনস্টেবল।

আমারদেশ২৪ ডেস্ক।
রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে ফ্যাসিবাদ বিরোধী মিছিল নিয়ে যাওয়ার সময় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে। এর আগে শুক্রবার রাতের এ ঘটনায় দলের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।
হামলার সময় মেরুন রঙের টি-শার্ট পরা এক ব্যক্তিকে বেশ মারমুখী আচরণ করতে দেখা যায়। আইনশৃঙ্খলা বাহিনীর সামনেই সে ব্যক্তি গণঅধিকারের নেতাকর্মীদের নির্দয়ভাবে আঘাত করেন।
সামাজিক মাধ্যমে মারধরের ভিডিও ভাইরাল হতেই প্রশ্ন ওঠে, মেরুন রঙের টি-শার্ট পরিহিত এই ব্যক্তি আসলে কে? প্রথমে ওই ব্যক্তির পরিচয় নিয়ে সন্দেহ তৈরি হলেও অবশেষে জানা গেছে- ওই যুবক একজন পুলিশ কনস্টেবল।ঘটনার সময় তিনি ডিউটিতে ছিলেন।
গতকাল শনিবার রাজধানী বেইলি রোডের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, আমার জানা মতে, ওই যুবক একজন পুলিশ কনস্টেবল। ঘটনার সময় তিনি ডিউটিতে ছিলেন। বিস্তারিত আপনারা ডিএমপির কাছ থেকে জেনে নিবেন।
পরে খোঁজ নিয়ে জানা গেছে, ওই মেরুন রঙের টি-শার্ট পরিহিত ব্যক্তি পুলিশ কনস্টেবল মিজানুর রহমান। তিনি পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল আমীনের গাড়িচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।পল্টন থানার একটি সূত্র জানিয়েছে, মিজানুর রহমান নুরুল হক নুরকে আঘাত করেননি, বরং অন্য এক কর্মীর ওপর হামলা চালিয়েছিলেন।
‎‎মিজানুর এখন কোথায়, তা জানতে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল আমিনের সঙ্গে কয়েক দফায় যোগাযোগ করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। তার ব্যবহৃত সরকারি মোবাইল নম্বরে কল দিলেও তিনি তা রিসিভ করেননি।
এদিকে ফেসবুক পোস্টে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান দাবি করেন, হামলাকারী ওই ব্যক্তি পুলিশের কনস্টেবল মিজানুর রহমান। তার বিপি নম্বর ৯৭১৭১৯৭২৪৩। রাশেদ লেখেন, মেরুন পোশাক পরিহিত ব্যক্তি ছাত্রনেতা সম্রাটের ওপর হামলা করেছে। তবে সোশ্যাল মিডিয়ায় যে দাবি করা হচ্ছে, সে নুরকে পেটায়নি। ভিডিও দেখে বিভ্রান্ত না হয়ে প্রকৃত হামলাকারীদের চিহ্নিত করতে হবে।

আরও পড়ুন