নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
তাহসিফ হত্যা মামলায় দীপকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে : আদালত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮৪ আসামি অব্যাহতির সুপারিশ। আলোচিত অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনকে বরখাস্ত করেছে: স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অভিনয়শিল্পীকে বাদ দিতে হয় পরিচালকদের: ইভানা। তাহসিফের বাবা বাদী হয়ে মামলা করেছেন উওরখান থানায়। রণবীর অভিনীত (রামায়ণ) সিনেমা ভাল সফল পেয়েছে। সুস্থ হয়ে আবারও তানিয়া বৃষ্টি নাটকে ফিরছেন। সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের বিধান চালুর বিষয়টি বিবেচনা করছে। সৌদিতে সোফা কারখানায় ১৬ জনের মৃত্যু- দেশে আনা হয়েছে ৭ মরদেহ। এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ।

নির্বাচনের পর ডাকসুর ভিপি প্রার্থী জালালের জামিন।

বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

হত্যাচেষ্টার মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমদের জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত।আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন।

নিজের রুমমেটকে হত্যার চেষ্টার মামলায় গ্রেফতারের পর গত ২৭ আগস্ট জালালকে কারাগারে পাঠানো হয়। তার অনুপস্থিতিতেই ডাকসুর নির্বাচন সম্পন্ন হয় গত ৯ সেপ্টেম্বর। নির্বাচনের দুইদিন পর তাকে জামিন দেওয়া হলো।

জালালের পক্ষে তার আইনজীবী রফিকুল ইসলাম (হিমেল) জামিন চেয়ে শুনানি করেন। শুনানিতে তিনি বলেন, এ আসামি সম্পূর্ণ নির্দোষ। শুধুমাত্র হয়রানি করার জন্য তাকে মামলায় জড়ানো হয়েছে। কথিত ঘটনার সময় আসামি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। আইনজীবী আরও বলেন, ১৯ সেপ্টেম্বর বিসিএস পরীক্ষা। তিনি একজন পরীক্ষার্থী।

পরীক্ষায় তিনি অংশগ্রহণ করবেন। যে কোনো শর্তে তার জামিনের প্রার্থনা করছি। রাষ্ট্রপক্ষে ইসরাত জাহান জামিনের বিরোধিতা করেন৷ শুনানি শেষে আদালত পাঁচ হাজার টাকা মুচলেকায় পরীক্ষার প্রবেশপথ দেখানোর শর্তে আসামির জামিনের আদেশ দেন।রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা হত্যা চেষ্টা মামলায় গত ২৭ আগস্ট আদালত  তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জানা যায়, টেলিভিশন অ্যান্ড ফিল্ম বিভাগের ২০১৮-২০১৯ সেশনের শিক্ষার্থী জালাল। তিনি হাজী মুহাম্মদ মুহসীন হলের ৪৬২ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী ছিলেন। গত ২৬ আগস্ট মধ্যরাতে জালাল তার রুমমেট মো. রবিউল হককে মারধর এবং ভাঙা টিউব লাইট দিয়ে আঘাত করেন বলে অভিযোগ ওঠে। পর জালালকে পুলিশে সোপর্দ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। হাজী মুহাম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম ২৭ আগস্ট সকালে শাহবাগ থানায় হত্যাচেষ্টার অভিযোগ এনে মামলা দায়ের করেন।

মামলায় বলা হয়, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী রবিউল রাত ১২টার দিকে নিজের কক্ষে গিয়ে ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ১২টার দিকে জালাল ঘরে ঢুকে বৈদ্যুতিক লাইট জ্বালান এবং চেয়ার টানা হেঁচড়া করে ‘বিকট’ শব্দ করতে শুরু করেন। তাতে রবিউলের ঘুম ভেঙে যায়। তিনি জালালকে বলেন, ভাই সকালে আমি লাইব্রেরিতে যাব, আপনি একটু আস্তে শব্দ করেন। জালাল তাতে ক্ষিপ্ত হয়ে রবিউলের সঙ্গে তর্ক শুরু করেন এবং এক পর্যায়ে রবিউলকে ‘হত্যা করার উদ্দেশ্যে’ কাঠের চেয়ার দিয়ে মাথা লক্ষ্য করে বাড়ি মারেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

আরও পড়ুন