নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমানের আজ জম্মদিন। বিএনপি নেতা ইলিয়াস আলী গুম বিমান বাহিনী কমান্ডার ট্রাইব্যুনালে হাজির। সাবেক আইনমন্ত্রীর ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ। প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় এক যুবকের ৭ দিনের রিমান্ড। প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার দুটি প্রস্তাব অনুমোদন দিয়েছে|: সরকার। আগামী নভেম্বর থেকে উম্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন। সংসদ স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন সুইডেনের রাষ্ট্রদূত। আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ফ্লাইট চলাচল শুরু। জুলাই-আগস্ট ২৪ ছাত্র-জনতার মামলায় ২৩ জনকে মৃত্যুদন্ড যাবজ্জীন১১। মনিরুজ্জামান ইসলামাবাদী স্মরণ সভায় চসিক মেয়র ডা.শাহাদাত হোসেন।

কক্সবাজারে হত্যার পরে বাবাকে মাটি চাপা।

কাজী জাহাঙ্গীর।

বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫

কক্সবাজার সদরে বাবাকে হত্যার পরে মাটি চাপা দেয়ার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে।এর আগে সোমবার সোমবার  উপজেলার খুরুশকুল ইউনিয়নের ডেইলপাড়ায় এ ঘটনা ঘটে। ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে রফিককে আটক করেছে সদর মডেল থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, পারিবারিক কলহের জেরে সৈয়দ আহমদের সঙ্গে ছেলে রফিকের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে রফিক কাঠ দিয়ে বাবাকে সজোরে আঘাত করলে তার মৃত্যু হয়। পরে রফিক ছোটভাইকে সঙ্গে নিয়ে বাবার মরদেহ বস্তাবন্দি করে বাড়ির পেছনে ধানক্ষেতে পুঁতে রাখেন। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে রাতে মাটি খুঁড়ে মরদেহ উ*দ্ধার করে পুলিশ।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস খান জানান, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ হত্যাকাণ্ড এবং মৃতদেহ গুম করার ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

 

আরও পড়ুন