নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমানের আজ জম্মদিন। বিএনপি নেতা ইলিয়াস আলী গুম বিমান বাহিনী কমান্ডার ট্রাইব্যুনালে হাজির। সাবেক আইনমন্ত্রীর ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ। প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় এক যুবকের ৭ দিনের রিমান্ড। প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার দুটি প্রস্তাব অনুমোদন দিয়েছে|: সরকার। আগামী নভেম্বর থেকে উম্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন। সংসদ স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন সুইডেনের রাষ্ট্রদূত। আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ফ্লাইট চলাচল শুরু। জুলাই-আগস্ট ২৪ ছাত্র-জনতার মামলায় ২৩ জনকে মৃত্যুদন্ড যাবজ্জীন১১। মনিরুজ্জামান ইসলামাবাদী স্মরণ সভায় চসিক মেয়র ডা.শাহাদাত হোসেন।

সাগরে হুঙ্কার দিচ্ছে ‘নান্দো’, রূপ নিতে পারে সুপার টাইফুনে।

আন্তর্জাতিক ডেস্ক
শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
ফিলিপাইন সাগরে সৃষ্ট সামুদ্রিক ঝড়টি টাইফুনে রূপ নিয়েছে। ‘নান্দো’ নামের সামুদ্রিক এ ঝড়টি আগামী সোমবার সুপার টাইফুনে পরিণত হতে পারে বলে জানিয়েছে ফিলিপাইনের রাষ্ট্রীয় আবহাওয়া ব্যুরো।
এমন আশঙ্কা থেকে ফিলিপাইনের অভ্যন্তরীণ ও স্থানীয় সরকার মন্ত্রণালয় (ডিআইএলজি) একটি জরুরি নির্দেশনা জারি করেছে। মন্ত্রণালয় ঝুঁকিপূর্ণ এলাকার স্থানীয় প্রশাসনকে বাসিন্দাদের দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চল, নিচু এলাকা এবং ভূমিধসের ঝুঁকিতে থাকা মানুষকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে।
দুর্যোগের সময় জনগণের প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং জীবন রক্ষা করার উদ্দেশ্যে প্রেসিডেন্ট মার্কোস নির্দেশে এসব নির্দেশনা জারি করা হয়েছে।
টাইফুন আঘাত হানার সময় জননিরাপত্তা নিশ্চিত করতে জনগণের প্রতি কিছু নিয়ম জারি করেছে। এর মধ্যে রয়েছে সমুদ্রে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা এবং মদ্যপান নিষিদ্ধ করা। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত ছোট নৌকা বা মাছ ধরার ট্রলার সমুদ্রে যেতে পারবে না বলেও নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্ত্রণালয় থেকে স্থানীয় প্রশাসনকে বলা হয়েছে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী, বিদ্যুৎ সরবরাহ এবং মানবিক সহায়তা দিয়ে আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখতে। এই আশ্রয়কেন্দ্রগুলো ঝড়ে বাস্তুচ্যুত হওয়া মানুষ এবং যারা নৌকা চালাতে পারেন না তাদের জন্য ব্যবহার করা হবে।
এছাড়া কর্তৃপক্ষকে আবহাওয়া পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করতে বলা হয়েছে। স্বাস্থ্য বিভাগ ও উদ্ধারকারী দলগুলোকে প্রস্তুত রাখা এবং সম্ভাব্য বিপদ এড়াতে জলপথ পরিষ্কার রাখার নির্দেশও দেওয়া হয়েছে। পাথর ও খনি এলাকাগুলো পরিদর্শন এবং বাঁধের অবস্থা যাচাই করার জন্যও বলা হয়েছে।
ডিআইএলজি জানিয়েছে, “ঝুঁকি কমানো এবং মানুষের জীবন ও জীবিকা রক্ষা করতে সংশ্লিষ্ট সবাইকে জরুরি পদক্ষেপ নিতে হবে। মন্ত্রণালয় থেকে জনগণকে সতর্ক থাকতে, কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করতে এবং স্থানীয় নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ‘নান্দো’ সোমবারের মধ্যে সুপার টাইফুনে পরিণত হতে পারে এবং বাতাঁনেস-বাবুয়ান দ্বীপপুঞ্জের পাশ দিয়ে অতিক্রম করবে। বাতাঁনেস, কাগায়ান, ইলোকোস নর্তে, ইলোকোস সুর এবং কাগায়ানের সমুদ্র উপকূলবর্তী এলাকায় জলোচ্ছ্বাসের সতর্কতা জারি করা হয়েছে।
আমারদেশ২৪ নিউজ। 

 

আরও পড়ুন