নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমানের আজ জম্মদিন। বিএনপি নেতা ইলিয়াস আলী গুম বিমান বাহিনী কমান্ডার ট্রাইব্যুনালে হাজির। সাবেক আইনমন্ত্রীর ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ। প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় এক যুবকের ৭ দিনের রিমান্ড। প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার দুটি প্রস্তাব অনুমোদন দিয়েছে|: সরকার। আগামী নভেম্বর থেকে উম্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন। সংসদ স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন সুইডেনের রাষ্ট্রদূত। আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ফ্লাইট চলাচল শুরু। জুলাই-আগস্ট ২৪ ছাত্র-জনতার মামলায় ২৩ জনকে মৃত্যুদন্ড যাবজ্জীন১১। মনিরুজ্জামান ইসলামাবাদী স্মরণ সভায় চসিক মেয়র ডা.শাহাদাত হোসেন।

গাজার ত্রাণবহর রক্ষায় যুদ্ধজাহাজ পাঠাচ্ছে স্পেন ও ইতালি।

আন্তর্জাতিক ডেস্ক।
 বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
ফিলিস্তিনের গাজার উদ্দেশে পাঠানো ত্রাণবাহী আন্তর্জাতিক নৌবহরের সুরক্ষার জন্য নৌবাহিনীর জাহাজ পাঠাচ্ছে স্পেন ও ইতালি।
গতকাল বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তার ঘোষণার পরেই একই ঘোষণা দেন ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রসেত্তো। এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।
গ্রিসের উপকূলের কাছে ফ্লোটিলার কয়েকটি নৌকায় হামলা হয়েছে বলে আয়োজকদের অভিযোগের পর ইউরোপের প্রভাবশালী দেশ দু’টি এই পদক্ষেপ নিল।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ঘোষণা করেছেন যে, কার্তাহেনা নৌঘাঁটি থেকে স্প্যানিশ নৌবাহিনীর একটি জাহাজ রওনা হয়েছে। জাহাজটি ত্রাণবহরকে সহায়তা করবে অথবা প্রয়োজনে উদ্ধার অভিযান পরিচালনা করবে।

আরও পড়ুন