নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীর কাঁচাবাজারগুলোতে সবজির দামে রীতিমতো আগুন লেগেছে। চবি এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা। বেসরকারি উন্নয়ন সংস্থা আগামী সোশ্যাল ফাউন্ডেশনের করা জরিপে উঠে এসেছে। আরবিএফএ আনুষ্ঠানিকভাবে ৪৯ বছর বয়সী এই ডাচ কোচের নাম ঘোষণা করেছে। প্রায় ২১ মাস আগেই দেশের ২২তম রাষ্ট্রপতির অধ্যায়ের অবসান ঘটিয়েছেন। ব্রাজিল ভারতের মাটিতে খেলতে আসতে পারে। চেরাগী মোড় এলাকা থেকে অপহৃত এক মা ও তাঁর ছেলেকে ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার। কনটেন্ট নিম্নমানের পোস্টের বিস্তার ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে মেটা। সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীনকে গ্রেপ্তারে দাবী: এনসিপি। উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে কার্ডের নামে বাড়িতে বাড়িতে বেকারত্বে উৎসাহিত করা হচ্ছে।

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বড় ধরনের বিপর্যয়।

কাজী জাহাঙ্গীর; চট্রগ্রাম।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আকাশপথে অস্থিরতা আরও বেড়েছে, যার প্রভাব পড়েছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। এতে ফ্লাইট চলাচলে বড় ধরনের বিপর্য দেখা দিয়েছে।

গতকাল শনিবার (২১ মার্চ) একদিনেই বিভিন্ন এয়ারলাইনসের সাতটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। ফলে গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংকটে মোট বাতিল ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ১৬২টিতে।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস-এর একটি আগমনী ও একটি বহির্গমন ফ্লাইট, ইউএস-বাংলা এয়ারলাইনস-এর দুইটি আগমনী ও একটি বহির্গমন ফ্লাইট, এবং এয়ার আরাবিয়া-এর একটি আগমনী ও একটি বহির্গমন ফ্লাইট।

এদিকে, একই দিনে মধ্যপ্রাচ্য রুটে ছয়টি আগমনী ও চারটি বহির্গমন ফ্লাইট চলাচল স্বাভাবিক থাকলেও সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলার শারজাহ, দুবাই ও আবুধাবি রুটে অনিশ্চয়তা এখনো কাটেনি।

আমারদেশ২৪ নিউজ।

আরও পড়ুন