নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীর কাঁচাবাজারগুলোতে সবজির দামে রীতিমতো আগুন লেগেছে। চবি এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা। বেসরকারি উন্নয়ন সংস্থা আগামী সোশ্যাল ফাউন্ডেশনের করা জরিপে উঠে এসেছে। আরবিএফএ আনুষ্ঠানিকভাবে ৪৯ বছর বয়সী এই ডাচ কোচের নাম ঘোষণা করেছে। প্রায় ২১ মাস আগেই দেশের ২২তম রাষ্ট্রপতির অধ্যায়ের অবসান ঘটিয়েছেন। ব্রাজিল ভারতের মাটিতে খেলতে আসতে পারে। চেরাগী মোড় এলাকা থেকে অপহৃত এক মা ও তাঁর ছেলেকে ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার। কনটেন্ট নিম্নমানের পোস্টের বিস্তার ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে মেটা। সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীনকে গ্রেপ্তারে দাবী: এনসিপি। উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে কার্ডের নামে বাড়িতে বাড়িতে বেকারত্বে উৎসাহিত করা হচ্ছে।

নিষিদ্ধ গান নিয়ে মুখ খুললেন নোরা ফাতেহি।

বিনোদন ডেস্ক।

বিতর্কের আগুনে ঘৃতাহুতি দিয়ে ভারতের কেন্দ্রীয় সরকার নিষিদ্ধ ঘোষণা করল নোরা ফাতেহি ও সঞ্জয় দত্তের বহুল আলোচিত গান ‘সারকে চুনার তেরি সারকে’। ‘কেডি-দ্য ডেভিল’ সিনেমার এই গানের কথা এবং দৃশ্যায়ন নিয়ে দর্শক মহলে তীব্র নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হওয়ার প্রেক্ষিতেই আজ এই কঠোর সিদ্ধান্ত জানানো হয়।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, পুরো বিষয়টি নিয়ে যখন উত্তাল নেটদুনিয়া, তখনই এক ভিডিও বার্তার মাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করলেন নোরা। অভিনেত্রীর দাবি, গানটির হিন্দি সংস্করণ সম্পর্কে তার আগে থেকে কোনো ধারণাই ছিল না।

নোরা জানান, মূলত তিন বছর আগে তিনি কন্নড় ভাষার একটি গানের জন্য শুটিং করেছিলেন, যার শিরোনাম ছিল ‘সারসি নিন্না’। বিশাল বাজেটের প্রজেক্ট এবং সহশিল্পী হিসেবে সঞ্জয় দত্তের উপস্থিতি সব মিলিয়ে কাজটি করতে দ্বিধা করেননি তিনি। তবে সেই গানের হিন্দি সংস্করণ যে ‘সরকে চুনর’ নামে আসবে এবং এর লিরিক্সে অসংলগ্নতা থাকবে, সেটি ছিল তার চিন্তার বাইরে।

অভিনেত্রী বলেন, ‘পরে যখন গানটি হিন্দিতে প্রকাশ করা হয়, এর উপস্থাপন ও কথা নিয়ে যে এত বড় বিতর্ক তৈরি হবে তা আমার জানা ছিল না। আমি চাই না কেউ ভাবুক যে আমি কুরুচিপূর্ণ বা বিতর্কিত কোনো বিষয়কে সমর্থন করি।’

জনরোষের চাপে গানটি সরিয়ে নিতে বাধ্য হয়েছেন নির্মাতারা। এ অবস্থায় ভক্তদের প্রতি অনুরোধ জানিয়ে নোরা বলেন, ‘গানের পেছনের আসল গল্পটা জানুন। ভুল বোঝাবুঝির শিকার হবেন না। অনুরোধ করছি, কেউ গানটি শেয়ার করে আরও ছড়িয়ে দেবেন না।’

বর্তমানে গানটি ডিজিটাল প্ল্যাটফর্মগুলো থেকে সরিয়ে নেওয়া হয়েছে। নোরার এই ভিডিও বার্তা ভক্তদের মাঝে বিভ্রান্তি দূর করার চেষ্টা করলেও, গানটি নিয়ে সমালোচনার রেশ কাটেনি এখনো।

আমারদেশ২৪ নিউজ।

আরও পড়ুন