নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীর কাঁচাবাজারগুলোতে সবজির দামে রীতিমতো আগুন লেগেছে। চবি এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা। বেসরকারি উন্নয়ন সংস্থা আগামী সোশ্যাল ফাউন্ডেশনের করা জরিপে উঠে এসেছে। আরবিএফএ আনুষ্ঠানিকভাবে ৪৯ বছর বয়সী এই ডাচ কোচের নাম ঘোষণা করেছে। প্রায় ২১ মাস আগেই দেশের ২২তম রাষ্ট্রপতির অধ্যায়ের অবসান ঘটিয়েছেন। ব্রাজিল ভারতের মাটিতে খেলতে আসতে পারে। চেরাগী মোড় এলাকা থেকে অপহৃত এক মা ও তাঁর ছেলেকে ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার। কনটেন্ট নিম্নমানের পোস্টের বিস্তার ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে মেটা। সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীনকে গ্রেপ্তারে দাবী: এনসিপি। উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে কার্ডের নামে বাড়িতে বাড়িতে বেকারত্বে উৎসাহিত করা হচ্ছে।

মিস ওয়ার্ল্ড পাকিস্তান ২০২৬’ এর মুকুট জয় করেছেন ২৪ বছর বয়সি তরুণী আনিকা মেরাজ।

মিস ওয়ার্ল্ড পাকিস্তান ২০২৬’ এর মুকুট জয় করেছেন ২৪ বছর বয়সি তরুণী আনিকা মেরাজ আর এই জয়ের মাধ্যমেই তিনি এক নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন।
আগামী ৯ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত ভিয়েতনামে অনুষ্ঠিত হতে যাওয়া ‘মিস ওয়ার্ল্ড ফেস্টিভ্যাল’-এর ৭৫তম বার্ষিকী সংস্করণে পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন আনিকা। এর মাধ্যমে মিস ওয়ার্ল্ডের মঞ্চে প্রথমবারের মতো অভিষেক হতে যাচ্ছে দেশটির।
মেধার দিক থেকেও অনন্য আনিকা মেরাজ। তিনি ব্যবসায় প্রশাসন (বিবিএ) এবং অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি অডিটিং এবং অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতকোত্তর (মাস্টার্স) পড়াশোনা করছেন।
নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে কথা বলতে গিয়ে আনিকা জানান, তিনি একজন রাষ্ট্রীয় অনুমোদিত পাবলিক অ্যাকাউন্ট্যান্ট হতে চান। এর পাশাপাশি তিনি শিশুদের অধিকার রক্ষা এবং নারী শিক্ষার প্রসারে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন, যাতে পাকিস্তানের ভবিষ্যৎ প্রজন্ম আরও উজ্জ্বল হয়ে উঠতে পারে।
amardesh24.com

আরও পড়ুন