নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীর কাঁচাবাজারগুলোতে সবজির দামে রীতিমতো আগুন লেগেছে। চবি এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা। বেসরকারি উন্নয়ন সংস্থা আগামী সোশ্যাল ফাউন্ডেশনের করা জরিপে উঠে এসেছে। আরবিএফএ আনুষ্ঠানিকভাবে ৪৯ বছর বয়সী এই ডাচ কোচের নাম ঘোষণা করেছে। প্রায় ২১ মাস আগেই দেশের ২২তম রাষ্ট্রপতির অধ্যায়ের অবসান ঘটিয়েছেন। ব্রাজিল ভারতের মাটিতে খেলতে আসতে পারে। চেরাগী মোড় এলাকা থেকে অপহৃত এক মা ও তাঁর ছেলেকে ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার। কনটেন্ট নিম্নমানের পোস্টের বিস্তার ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে মেটা। সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীনকে গ্রেপ্তারে দাবী: এনসিপি। উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে কার্ডের নামে বাড়িতে বাড়িতে বেকারত্বে উৎসাহিত করা হচ্ছে।

অবসর সময়টা জুয়ার টেবিলেই কাটালেন নেইমার।

ম্যাচে বিশ্রামে থাকলেও অবসর সময়টা জুয়ার টেবিলেই কাটালেন নেইমার ব্রাজিলিয়ান তারকা সাও পাওলোতে অনুষ্ঠিত বিএসওপি উইন্টার পোকার টুর্নামেন্টে অংশ নেন এবং সামাজিকমাধ্যমে সেই মুহূর্তের ছবি শেয়ার করে লেখেন, ‘লাইফ ইজ এ জোক’ (জীবন একটা কৌতুক)।

ছবিগুলোতে নেইমারকে অন্য প্রতিযোগীদের সঙ্গে হাস্যোজ্জ্বল ও উৎসবমুখর পরিবেশে দেখা যায়। তার সংক্ষিপ্ত ক্যাপশন দ্রুতই ভক্তদের মধ্যে আলোচনার জন্ম দেয়। এটি ২০২৬ ব্রাজিলিয়ান পোকার চ্যাম্পিয়নশিপের চতুর্থ পর্ব। সাও পাওলোর ডব্লিউটিসি কমপ্লেক্সের গোল্ডেন হলে অনুষ্ঠিত এই প্রতিযোগিতা চলবে ৩০ জুলাই পর্যন্ত। এই টুর্নামেন্টে নেইমারের অংশগ্রহণ নতুন নয়। ২০২৫ সালে একই প্রতিযোগিতায় তিনি ৩৪৬ জন প্রতিযোগীর মধ্যে ২৯তম হয়েছিলেন এবং ৫৩,৫০০ ব্রাজিলিয়ান রিয়াল পুরস্কার জিতেছিলেন।

amardesh24.com

 

আরও পড়ুন