নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
সাক্ষাৎকালে ইউনূসের দক্ষিণ কোরিয়ার সঙ্গে তার দীর্ঘদিনের সম্পৃক্ততার কথা তুলে ধরেন। হাসিনাকে সরাসরি বিমানবন্দর থেকে ফাঁসির মঞ্চে নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন : নাহিদ। ছাত্র-জনতার আন্দোলনের স্মৃতি তুলে ধরে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন অভিনেত্রী বাঁধন। দেশের প্রায় জেলাতে গ্যাস সংকটে চরম ভোগান্তি। যুবদল নেতাকে গুলি করে হত্যার ঘটনায় আরও দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসএইচ-১৫ ট্রাকচালিত হাউইটজার মোতায়েন করেছে পাকিস্তান। রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তা ও সুরক্ষা কার্যক্রম অব্যাহত। ৫ আগস্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’। ডলারের মান দুর্বল হওয়ায় সোনার দামে নতুন করে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। চট্রগ্রামে বন্যাকবলিত এলাকায় আসছেন: প্রধান মন্ত্রী তারেক রহমান।

প্রতিদ্বন্দ্বিতা নয়, জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে টাইগাররা।

অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ দল। এবার কেবল প্রতিদ্বন্দ্বিতা নয়, জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে টাইগাররাবলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন।আজ সোমবার রাতে দলের দ্বিতীয় বহর অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হওয়ার আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

হাবিবুল বাশার বলেন, ২৩ বছর আগের সফর এবং বর্তমান বাস্তবতা এক নয়। তখন মূল লক্ষ্য ছিল অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে টিকে থাকা, কিন্তু এবার দল ভালো ফল করার লক্ষ্য নিয়েই যাচ্ছে।

তিনি বলেন, ‘চ্যালেঞ্জ তখনও ছিল, এখনও আছে। তবে তখনকার প্রেক্ষাপট ভিন্ন ছিল। তখন আমরা শুধু টিকে থাকতে চেয়েছিলাম। এবার শুধু টিকে থাকতে নয়, ভালো কিছু করার লক্ষ্য নিয়েই যাচ্ছি।’

ক্রিকেটারদের আত্মবিশ্বাসের কথাও তুলে ধরেন প্রধান নির্বাচক। তিনি বলেন, দলের সবাই অস্ট্রেলিয়ায় খেলতে মুখিয়ে আছে এবং নিজেদের ক্যারিয়ারে স্মরণীয় কিছু অর্জনের প্রত্যাশা করছে।

তার ভাষায়, ‘যাদের সঙ্গে কথা হয়েছে, সবাই ভীষণ উচ্ছ্বসিত। সবাই অস্ট্রেলিয়ার মাটিতে বিশেষ কিছু করে নিজেদের ক্যারিয়ারকে স্মরণীয় করে রাখতে চায়। আমরা জানি কাজটা কঠিন। অস্ট্রেলিয়া শক্তিশালী দল, কিন্তু সফল হলে সেটি সবার জন্যই বড় অর্জন হবে।’

চোটের কারণে পূর্ণশক্তির দল নিয়ে সফরে যেতে না পারলেও আশা ছাড়ছেন না হাবিবুল বাশার। তিনি স্মরণ করিয়ে দেন, নিউজিল্যান্ডের মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ের সময়ও বাংলাদেশের সেরা একাদশ ছিল না।

তিনি বলেন, ‘আমরা নিউজিল্যান্ডে টেস্ট জিতেছি। সেটিও ছিল কঠিন সফর, আর তখনও অনেক খেলোয়াড় ইনজুরিতে ছিল। তাই কিছুই অসম্ভব নয়। কাজটা কঠিন, কিন্তু অসম্ভব নয়।’অস্ট্রেলিয়া সফরে দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২২ আগস্ট ম্যাকাইয়ে।

amardesh24.com

 

আরও পড়ুন