নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
সাক্ষাৎকালে ইউনূসের দক্ষিণ কোরিয়ার সঙ্গে তার দীর্ঘদিনের সম্পৃক্ততার কথা তুলে ধরেন। হাসিনাকে সরাসরি বিমানবন্দর থেকে ফাঁসির মঞ্চে নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন : নাহিদ। ছাত্র-জনতার আন্দোলনের স্মৃতি তুলে ধরে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন অভিনেত্রী বাঁধন। দেশের প্রায় জেলাতে গ্যাস সংকটে চরম ভোগান্তি। যুবদল নেতাকে গুলি করে হত্যার ঘটনায় আরও দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসএইচ-১৫ ট্রাকচালিত হাউইটজার মোতায়েন করেছে পাকিস্তান। রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তা ও সুরক্ষা কার্যক্রম অব্যাহত। ৫ আগস্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’। ডলারের মান দুর্বল হওয়ায় সোনার দামে নতুন করে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। চট্রগ্রামে বন্যাকবলিত এলাকায় আসছেন: প্রধান মন্ত্রী তারেক রহমান।

চট্রগ্রামে বন্যাকবলিত এলাকায় আসছেন: প্রধান মন্ত্রী তারেক রহমান।

কাজী জাহাঙ্গীর: চট্রগ্রাম।

বন্যাকবলিত হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ৯ আগস্ট তার এই সফর অনুষ্ঠিত হবে বলে চূড়ান্ত হয়েছে।আজ সোমবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরের সূচি চূড়ান্ত রয়েছে এবং নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী প্রস্তুতি চলছে।

সফরের সময় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করবেন তারেক রহমান । পাশাপাশি সরকারি সহায়তায় নির্মিত নতুন ঘর বন্যায় গৃহহারা পরিবারগুলোর কাছে হস্তান্তর করা হবে।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই হবে তারেক রহমানের প্রথম চট্টগ্রাম সফর। এ উপলক্ষে প্রশাসন এবং দলীয় পর্যায়ে প্রস্তুতি জোরদার করা হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্ত ও গৃহহারা পরিবারের জন্য নির্মাণাধীন ঘরগুলোর কাজ শেষ পর্যায়ে রয়েছে। সফরের দিন এসব ঘর উপকারভোগীদের বুঝিয়ে দেওয়ার পাশাপাশি ত্রাণ বিতরণ করা হবে। এছাড়া একটি সংক্ষিপ্ত জনসমাবেশে প্রধানমন্ত্রীর বক্তব্য দেওয়ার সম্ভাবনাও রয়েছে।

সফরকে ঘিরে নির্ধারিত স্থানে হেলিপ্যাড নির্মাণের কাজ চলছে। কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী পশ্চিম বাঁশখালী এলাকায় ত্রাণ বিতরণে অংশ নেবেন এবং সরকারি সহায়তায় পুনর্নির্মিত ১০০টি ঘর ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে হস্তান্তর করবেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া জানান, প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে দলীয় প্রস্তুতি নিয়ে আলোচনা করতে তাকে এবং সদস্য সচিবকে প্রধানমন্ত্রীর গুলশান কার্যালয়ে ডাকা হয়েছে। সফর সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সরকারি কর্মসূচির বিস্তারিত সূচি হাতে পাওয়ার পর চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করা হবে।

amardesh24.com

 

আরও পড়ুন