নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
সাক্ষাৎকালে ইউনূসের দক্ষিণ কোরিয়ার সঙ্গে তার দীর্ঘদিনের সম্পৃক্ততার কথা তুলে ধরেন। হাসিনাকে সরাসরি বিমানবন্দর থেকে ফাঁসির মঞ্চে নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন : নাহিদ। ছাত্র-জনতার আন্দোলনের স্মৃতি তুলে ধরে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন অভিনেত্রী বাঁধন। দেশের প্রায় জেলাতে গ্যাস সংকটে চরম ভোগান্তি। যুবদল নেতাকে গুলি করে হত্যার ঘটনায় আরও দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসএইচ-১৫ ট্রাকচালিত হাউইটজার মোতায়েন করেছে পাকিস্তান। রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তা ও সুরক্ষা কার্যক্রম অব্যাহত। ৫ আগস্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’। ডলারের মান দুর্বল হওয়ায় সোনার দামে নতুন করে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। চট্রগ্রামে বন্যাকবলিত এলাকায় আসছেন: প্রধান মন্ত্রী তারেক রহমান।

সাক্ষাৎকালে ইউনূসের দক্ষিণ কোরিয়ার সঙ্গে তার দীর্ঘদিনের সম্পৃক্ততার কথা তুলে ধরেন।

কোরিয়ার বাণিজ্যমন্ত্রী ইয়েও হান-কু আজ সোমবার ঢাকার ইউনূস সেন্টারে নোবেল বিজয়ী প্রফেসর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন, সাক্ষাৎকালে ইউনূসের দক্ষিণ কোরিয়ার সঙ্গে তার দীর্ঘদিনের সম্পৃক্ততার কথা তুলে ধরেনএবং বাংলাদেশের সঙ্গে দেশটির অব্যাহত অর্থনৈতিক সহযোগিতার জন্য বাণিজ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান।
দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী ইয়েও হান-কু জানান, একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানে দায়িত্ব পালনকালে তিনি ১০ বারেরও বেশি চট্টগ্রাম সফর করেছেন। তিনি গ্রামীণ ও ক্ষুদ্রঋণের প্রবর্তক হিসেবে বিশ্বব্যাপী অবদানের জন্য প্রফেসর ইউনূসের প্রতি কৃতজ্ঞতা জানান।
প্রফেসর ইউনূস ক্রমান্বয়ে বাড়তে থাকা সম্পদের বৈষম্য মোকাবিলায় সামাজিক ব্যবসাকে একটি কার্যকর উপায় হিসেবে এগিয়ে নিতে বাণিজ্যমন্ত্রী ইয়েও হান-কু এর প্রতি আহ্বান জানান।এসময় তিনি তার ‘তিন শূন্যের পৃথিবী’ আন্দোলনের ধারণাও তুলে ধরেন।
ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার (ওয়াইএসবিসি) নেটওয়ার্ক বর্তমানে বিশ্বের ৪০টি দেশের ১১৬টি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানে বিস্তৃত। পাশাপাশি প্রফেসর ইউনূস ‘থ্রি জিরো ক্লাব’ আন্দোলনের কথাও তুলে ধরেন, যা তরুণদের শূন্য নেট কার্বন নিঃসরণ, শূন্য বেকারত্ব এবং শূন্য সম্পদ কেন্দ্রীকরণের লক্ষ্য অর্জনে সম্পৃক্ত করছে। বৈঠকে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর প্রতি বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রফেসর ইউনূস।
এসময় আরও উপস্থিত ছিলেন ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদ; সিনিয়র ডেপুটি ডিরেক্টর ইউন ইয়ং বুম; কাউন্সেলর কিম হে জুং এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সুক জিহে।
amardesh24.com

আরও পড়ুন