নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
আলোচনায় অগ্রগতির সম্ভাবনা এবং ওয়াশিংটন-তেহরান উত্তেজনা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তাঁর কিছু পারিবারিক মুহূর্ত। গ্যাসসংকট, জ্বালানি তেল বিদ্যুতের ভূতুড়ে বিল। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের ওপর হামলা। ২৪ ঘণ্টা বাণিজ্য কার্যক্রম চালু রাখা, লজিস্টিকস। চাঁদাবাজি, ছিনতাই, কিশোর গ্যাং ও সংঘবদ্ধ অপরাধ দমনে নতুন কৌশল গ্রহণ করেছে। পটিয়ায় এক মার্কেট অগ্নিকাণ্ডে একটি মুদি দোকান পুড়ে ছাই হয়েছে। শুরুতেই ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনকে কেন্দ্র করে হট্টগোল। ১৭ বছরের গুম, খুন, সন্ত্রাস, নির্যাতন ও স্বৈরাচারী শাসনের অবসান ঘটাতেই রাজপথে নেমেছিলেন। নগরের নিউ মার্কেট চত্বরে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

আলোচনায় অগ্রগতির সম্ভাবনা এবং ওয়াশিংটন-তেহরান উত্তেজনা।

আলোচনায় অগ্রগতির সম্ভাবনা এবং ওয়াশিংটন-তেহরান উত্তেজনাপ্রশমনের আশায় আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজারে দাম কিছুটা কমেছে। সম্ভাব্য শান্তি চুক্তির মাধ্যমে দীর্ঘ পাঁচ মাসের সংঘাতের অবসান এবং হরমুজ প্রণালি পুনরায় স্বাভাবিকভাবে উন্মুক্ত হওয়ার প্রত্যাশাই এই মূল্যহ্রাসের অন্যতম কারণ বলে মনে করছেন বাজার বিশ্লেষকেরা।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩৭ সেন্ট বা শূন্য দশমিক ৫ শতাংশ কমে ৭৯ দশমিক ০৮ ডলারে নেমে এসেছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের ফিউচার মূল্য ব্যারেলপ্রতি ৫৩ সেন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৭৪ দশমিক ৬৯ ডলারে।

এর আগে বুধবারের লেনদেন শেষে ব্রেন্ট ক্রুডের দামে সামান্য ঊর্ধ্বগতি দেখা গেলেও ডব্লিউটিআই ক্রুডের দাম কিছুটা কমেছিল। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে উভয় ধরনের অপরিশোধিত তেলের দামে নতুন করে নিম্নমুখী প্রবণতা দেখা যায়।

বিনিয়োগকারীদের ধারণা, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তি বাস্তবায়িত হলে পাঁচ মাস ধরে চলা সংঘাতের অবসান ঘটতে পারে। একই সঙ্গে বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আবারও স্বাভাবিক নৌ চলাচলের জন্য উন্মুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হবে।

amardesh24.com

 

আরও পড়ুন