নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
লাইসেন্স বিহীন অবৈধ ভাবে বিপুল পরিমান সার মজুদ লাখ টাকা জরিমানা। পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য সময়সূচির তথ্য সামনে এসেছে। দুর্গাপূজা উপলক্ষে শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা রাখার সময় ২ ঘণ্টা বাড়িয়েছে সরকার। বিমানবন্দরকে লক্ষ্য করে আবারও হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান। একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৩২ আরোহীর সবাই নিহত হয়েছেন। শিশু অ্যাকাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে আন্তর্জাতিক পণ্যবাহী বাণিজ্যিক চালান পাঠানো হয়েছে। শেষবারের মতো মাঠে নামবেন আজেন্টিনার জার্সি নিয়ে মেসি। নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় সন্দেহ প্রকাশ। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা।

ছেলের লার্টির আঘাতে মায়ের মৃত্যু।

কাউখালি প্রতিনিধি।

কাউখালীতে ভাত কম রান্না করাকে কেন্দ্র করে মায়ে সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে লাঠি দিয়ে মাথায় ও কানে আঘাত করার অভিযোগ উঠেছে ছেলে সুজন বালার (৩০) বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন থেকে কানন বালা (৬৫) নামে ওই নারীর মৃত্যু হয়েছে।

এর আগে রোববার রাতে উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত কানন বালা ওই এলাকার সুনীল বালার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে বাইরে থেকে বাড়িতে ফিরে ভাত খেতে বসেন সুজন বালা। এ সময় পাতিলে ভাত কম দেখতে পেয়ে তিনি মায়ের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে রাত সাড়ে ১২টার দিকে সুজন দরজার ডাসা দিয়ে তার মায়ের মাথা ও কানে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে।

আঘাতে গুরুতর আহত কানন বালা ঘরের মধ্যে পড়ে থাকেন। পরে ভোরে সুজন ঘুম থেকে উঠে পরিবারের সদস্যদের সহায়তায় মাকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে কানন বালার মৃত্যু হয়।এ ঘটনায় নিহতের ভাই প্রদীপ মিস্ত্রী বুলু বাদী হয়ে কাউখালী থানায় মামলা করেন।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. এবাদ আলী মোল্লা বলেন, কানন বালার মৃত্যুর ঘটনায় তার ভাই বাদী হয়ে মামলা করেছেন। পরে পুলিশ অভিযান চালিয়ে সুজন বালাকে গ্রেপ্তার করে। আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

amardesh24.com

 

আরও পড়ুন