নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন: কাজল। বাঙালিরা এখনো সফল ও সুখী নারীদের সহজভাবে মেনে নিতে পারি না: আয়মান। ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী নাটালি হার্পকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। রোগীদের বহনকারী একটি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত। মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড। ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে ও শুভেচ্ছা জানিয়েছেন সাবেক প্রধান উপদেষ্টা ইউনূস। দীর্ঘ ৩০ বছর পর প্রথমবারের মতো বেদে পল্লীতে গিয়ে বাসিন্দাদের খোঁজখবর নিলেন: ডিসি ফরিদা। রাষ্ট্রপতি পদে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির মির্জা ফখরুল জামায়াতে ইসলামীর ১১ দলীয় বিরোধী জোটের প্রার্থী অলি আহমদ। ড, ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ: আদালত। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনকে রাষ্ট্রীয় মর্যাদায় বঙ্গভবন থেকে বিদায়ী সংবর্ধনা।

মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড।

টেকনাফের নাফ নদী ও বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ বাংলাদেশ (বিজিবি)। ফেরত আসা ব্যক্তিদের মধ্যে ১৮ জন বাংলাদেশি নাগরিক এবং ছয়জন কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

গতকাল বুধবার দুপুরে টেকনাফে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া।

এর আগে বুধবার বেলা ২টার দিকে বিজিবির মধ্যস্থতায় নাফ নদী হয়ে টেকনাফ-মিয়ানমার ট্রানজিট জেটিঘাট দিয়ে ২৪ জনকে দেশে ফিরিয়ে আনা হয়। পরে পরিচয় যাচাই শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তরের কথা জানিয়েছে বিজিবি।

বিজিবি সূত্র জানায়, ২০২৫ ও ২০২৬ সালের বিভিন্ন সময়ে মাছ ধরতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করেন এসব জেলে। এ সময় তাদের আটক করে আরাকান আর্মি। পরে মানবিক বিবেচনায় বিজিবির উদ্যোগে ধাপে ধাপে তাদের দেশে ফেরানোর কার্যক্রম শুরু হয়। এরই অংশ হিসেবে নাফ নদীর শূন্যরেখায় আরাকান আর্মির কাছ থেকে আনুষ্ঠানিকভাবে ২৪ জনকে গ্রহণ করে বিজিবি।

দেশে ফিরে আসা জেলেরা অভিযোগ করেন, মিয়ানমারের বিভিন্ন স্থানে তাদের আটকে রাখা হয়েছিল। দীর্ঘদিন বন্দি অবস্থায় থাকার সময় তাদের ওপর অমানবিক নির্যাতন ও নিপীড়ন চালানো হয়েছে।

বিজিবির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ১৯ আগস্ট পর্যন্ত বিভিন্ন সময়ে মিয়ানমারে মোট ৪৩৪ জন জেলে আটক হয়েছেন। এর মধ্যে ৩৪৮ জনকে এরই মধ্যে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

তবে এখনও মিয়ানমারে আটক রয়েছেন ৮৬ জন জেলে। তাদের মধ্যে ৬৫ জন বাংলাদেশি এবং ২১ জন রোহিঙ্গা নাগরিক। তাদের দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

amardesh24.com

 

আরও পড়ুন