নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বাবা মা’র কবর জেয়ারত করেছেন : প্রধান মন্ত্রী তারেক রহমান। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স নিজেদের ব্যর্থতা স্বীকার করে বাংলাদেশের প্রশংসা করেছেন। আবেগঘন বার্তা দিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতির কন্যা। একটি চার্টার বিমান বিধ্বস্ত হয়ে ৮ জন নিহত। রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানিয়েছেন: মির্জা ফখরুল। নয়াদিল্লি সফর নিয়ে প্রকাশিত একটি বিজ্ঞপ্তি মাত্র এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার করেছে ভারতের রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি শপথ অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গভবনে ৩ বাহিনীর প্রধান। ২৩ তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন: মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিআইসি মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রথম নারী সেলিনা সুলতানা। ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

বাঙালিরা এখনো সফল ও সুখী নারীদের সহজভাবে মেনে নিতে পারি না: আয়মান।

বিনোদন ডেস্ক।

অভিনেত্রী সাদিয়া আয়মান, অভিনয় দক্ষতার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় তিনি। সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে নিজের মতামত প্রকাশ করতে দেখা যায় তাকে।এবার বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের নতুন উদ্যোগ ‘মহিলা বাস সার্ভিস’ বা ‘গোলাপি বাস’ নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সাদিয়া আয়মান লেখেন, ‘সমস্যাটা গোলাপি বাস নিয়ে নয়; সমস্যা হলো, আমরা বাঙালিরা এখনো সফল ও সুখী নারীদের সহজভাবে মেনে নিতে পারি না

তিনি আরও বলেন, ‘আমাদের উচিত এই কিউট, পুকি গোলাপি বাস এবং এর পেছনের পরিশ্রমী সকল নারীকে উদযাপন করা ও অনুপ্রেরণা দেওয়া।’

ইতিবাচক মানসিকতা নিয়ে এমন উদ্যোগকে স্বাগত জানাতে ভক্ত ও অনুরাগীদের প্রতিও আহ্বান জানান সাদিয়া আয়মান।প্রসঙ্গত, গণপরিবহনে নারীদের নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য ও অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন ১৩টি রুটে বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ চালু করেছে।

amardesh24.com

 

আরও পড়ুন