নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
ভারতকে টাইব্রেকারে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলের শিরোপা জিতেছিল বাংলাদেশ। জামায়াত নেতা সময় চেয়েছেন : স্পিকার ওয়াক আউট ধন্যবাদ। প্রবাসীদের নিশ্চিত করতে সরকার কাজ করছেন : নুরুল হক নুর। ফিলিস্তিনিদের উচ্ছেদ বিতাড়িত করতে ইসরাইলি পরিকল্পনার নিন্দা জানান। আওয়ামী নেতার প্রাডোতে পাটোয়ারীর লংড্রাইভ: রাশেদ খাঁন। পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম আবারও শুরু। চীনের কাছে হারলেও আজ মেয়েরা জয় পেয়েছেন। শুক্রবার রাতে স্প্যানিশ লা লিগার ম্যাচে রিয়ালকে ১-০ গোলে হারিয়েছে বেটিস। ফরাসি লিগ ওয়ানের বর্তমান চ্যাম্পিয়নরা লিগের প্রথম দুই ম্যাচে করে ড্র। সাবালেঙ্কা এক অদ্ভুত কারণে ম্যাচ বন্ধ রাখতে বাধ্য করলেন।

প্রবাসীদের নিশ্চিত করতে সরকার কাজ করছেন : নুরুল হক নুর।

ন্যায্য অধিকার প্রবাসীদের নিশ্চিত করতে সরকা অত্যন্ত আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। অভিবাসন ব্যয় হ্রাসসহ প্রবাসীদের সার্বিক কল্যাণ সাধনই সরকারের প্রধান অগ্রাধিকার বলে উল্লেখ করেন তিনি।

আজ রোববার ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে কার্যপ্রণালী-বিধির ৭১ বিধিতে উত্থাপিত এক মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে তিনি এসব কথা বলেন।কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মো. মোবাশ্বের আলম ভূঁইয়া ‘সৌদিসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের প্রবাসীদের সমস্যা সমাধান প্রসঙ্গে’ এই মনোযোগ আকর্ষণ নোটিশটি উত্থাপন করেন।

নোটিশে মোবাশ্বের আলম ভূঁইয়া উল্লেখ করেন, প্রবাসীরা আমাদের অর্থনীতির প্রধান চালিকাশক্তি হলেও তারা এনআইডি ও পাসপোর্ট জটিলতা, অতিরিক্ত অভিবাসন ব্যয়, বিদেশে অপহরণ, গামকা মেডিকেল টেস্টের দুর্নীতি এবং অসাধু রিক্রুটিং এজেন্সির প্রতারণাসহ নানা হয়রানির শিকার হচ্ছেন। এসব সমস্যা নিরসনে ই-পাসপোর্ট সেল গঠন, অভিবাসন খরচ নিয়ন্ত্রণ, দক্ষ জনশক্তি তৈরি এবং মৃত প্রবাসীদের লাশ বিনামূল্যে দেশে আনার ব্যবস্থা করার দাবি জানান তিনি।

জবাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর জানান, বর্তমানে বিশ্বের ২৭টি দেশে ৩০টি শ্রমকল্যাণ উইং এবং ১১টি দেশের ১৩টি কনস্যুলেটে ২২টি ল’ফার্ম প্রবাসীদের আইনি সহায়তা দিয়ে আসছে। এছাড়া সৌদি আরব ও ওমানে নারী কর্মীদের সুরক্ষায় তিনটি সেফহোম সচল রয়েছে।

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের বিভিন্ন সহায়তার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, বোর্ড অসুস্থ প্রবাসীদের চিকিৎসা, মৃতদেহের পরিবহন এবং তাঁদের মেধাবী ও প্রতিবন্ধী সন্তানদের বৃত্তিসহ সর্বোচ্চ ১৩ লাখ ৩৫ হাজার টাকা পর্যন্ত আর্থিক সাহায্য প্রদান করছে।

সংযুক্ত আরব আমিরাতে উদ্ভূত সাম্প্রতিক সমস্যা নিয়ে তিনি জানান, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির প্রভাবে আরব আমিরাতে প্রায় ৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল হয়েছে। বিষয়টি কূটনৈতিক পর্যায়ে সমাধানের চেষ্টা চলছে।

পরিশেষে প্রতিমন্ত্রী বলেন, পাসপোর্ট ও দূতাবাস সম্পর্কিত কাজগুলো যথাক্রমে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন হলেও, প্রবাসীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে তিনটি মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।

amardesh24.com

 

আরও পড়ুন