নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
ভারতকে টাইব্রেকারে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলের শিরোপা জিতেছিল বাংলাদেশ। জামায়াত নেতা সময় চেয়েছেন : স্পিকার ওয়াক আউট ধন্যবাদ। প্রবাসীদের নিশ্চিত করতে সরকার কাজ করছেন : নুরুল হক নুর। ফিলিস্তিনিদের উচ্ছেদ বিতাড়িত করতে ইসরাইলি পরিকল্পনার নিন্দা জানান। আওয়ামী নেতার প্রাডোতে পাটোয়ারীর লংড্রাইভ: রাশেদ খাঁন। পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম আবারও শুরু। চীনের কাছে হারলেও আজ মেয়েরা জয় পেয়েছেন। শুক্রবার রাতে স্প্যানিশ লা লিগার ম্যাচে রিয়ালকে ১-০ গোলে হারিয়েছে বেটিস। ফরাসি লিগ ওয়ানের বর্তমান চ্যাম্পিয়নরা লিগের প্রথম দুই ম্যাচে করে ড্র। সাবালেঙ্কা এক অদ্ভুত কারণে ম্যাচ বন্ধ রাখতে বাধ্য করলেন।

জামায়াত নেতা সময় চেয়েছেন : স্পিকার ওয়াক আউট ধন্যবাদ।

মানবাধিকার কমিশন বিল এবং গুম প্রতিরোধ ও প্রতিকার বিল দুর্বল আকারে আনা হয়েছে, এমন অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল।আজ রোববার বিল দুটি পাসের প্রক্রিয়া শুরুর ঠিক আগে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান ওয়াকআউটের ঘোষণা দেন। পরে বিরোধীদলীয় সংসদ সদস্যরা সংসদ কক্ষ থেকে বেরিয়ে যান।

এর আগে গত ২৭ আগস্ট বিল দুটি সংসদে উত্থাপন করা হয়েছিল। সেদিনও বিল দুটি উত্থাপনের আগে ওয়াকআউট করেছিল বিরোধী দল। তাদের বক্তব্য ছিল, সংস্কারের মূল দাবিকে পাশ কাটিয়ে খণ্ডিত কোনো প্রক্রিয়ার অংশ হতে তারা রাজি নয়।

পরবর্তী সময়ে সংসদীয় কমিটিতে বিল দুটি নিয়ে আলোচনাও বর্জন করে বিরোধী দল। তাদের অভিযোগ, সরকার ভুক্তভোগী জনগণ, সংশ্লিষ্ট অংশীজন এবং দেশি-বিদেশি মানবাধিকার সংগঠনগুলোর মতামত উপেক্ষা করে অন্তর্বর্তী সরকারের সময়কার দুটি অধ্যাদেশ বাতিল করেছে। তখন আরও শক্তিশালী ও কার্যকর আইন করার প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তার চেয়ে দুর্বল ও সীমিত পরিসরের বিল আনা হয়েছে।

রোববার দিনের কার্যসূচি অনুযায়ী জাতীয় মানবাধিকার কমিশন বিল অবিলম্বে বিবেচনার জন্য উত্থাপনে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানকে আহ্বান জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ সময় বিরোধীদলীয় নেতা বক্তব্য দেওয়ার সুযোগ চান।মাইক পেয়ে শফিকুর রহমান বলেন, কিছুক্ষণের মধ্যেই দুটি বিল সংসদে আসবে। এগুলো এর আগেও উত্থাপন করা হয়েছিল।

তিনি বলেন, বিল দুটি অকার্যকর করে দেওয়ার সময় সরকারি দলের পক্ষ থেকে আরও শক্তিশালী ও ভালো আইন আনার কথা বলা হয়েছিল। কিন্তু বর্তমানে যে বিল আনা হয়েছে, তাতে আগের অবস্থানের প্রতিফলন নেই।

মানবাধিকারসংক্রান্ত বিলের বিষয়ে বিরোধীদলীয় নেতা বলেন, এতে আইনের দ্বৈত প্রয়োগের সুযোগ তৈরি হয়েছে। সাধারণ কোনো ব্যক্তি মানবাধিকার লঙ্ঘন করলে মানবাধিকার কমিশন সরাসরি তদন্ত করতে পারবে। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ক্ষেত্রে বিশেষ বিধান রাখা হয়েছে।

শফিকুর রহমানের প্রশ্ন, রাষ্ট্রীয় বাহিনীর সদস্যরা রাষ্ট্রের কর্মচারী হলেও তাঁরা দেশের নাগরিক। একই ধরনের অপরাধে একজনের বিরুদ্ধে সরাসরি তদন্ত করা যাবে, অথচ অন্য ক্ষেত্রে তদন্ত আটকে যাবে, এভাবে আইনের দ্বৈত প্রয়োগ হতে পারে না।

তিনি বলেন, বিরোধী দল আগেই সিদ্ধান্ত নিয়েছে যে দুর্বল আকারে আনা এসব আইন পাসের প্রক্রিয়ার অংশ হবে না। তাই তারা বিল দুটির আলোচনায় অংশ নিচ্ছে না এবং ওয়াকআউট করছে।

বক্তব্য শেষে শফিকুর রহমান স্পিকারকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানান, জবাবে স্পিকার বলেন ‘আপনাকে ওয়াকআউট করার জন্য ধন্যবাদ।’এরপর বিরোধীদলীয় সংসদ সদস্যরা সংসদ কক্ষ থেকে বেরিয়ে যান।

amardesh24.com

 

আরও পড়ুন